মাঝরাতে প্রেমিকের কোলে নতুন বউ! হাতে নাতে ধরল শশুড়বাড়ির লোকজন…. তারপর যা ঘটলো তাজ্জব গোটা গ্রাম

বিয়ের মাত্র তিন মাস পর, মাঝরাতে শ্বশুরবাড়িতেই প্রেমিকের সঙ্গে ধরা পড়লেন এক নববধূ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গেছে উত্তর প্রদেশের বালিয়ায়। এরপর গ্রামবাসীদের ডাকা এক পঞ্চায়েতে এই নববধূর তাঁর প্রেমিকের সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে বালিয়ার মানিয়ার থানা এলাকার বাদসারি জাগির গ্রামে। নববিবাহিতা তরুণী তার স্বামীর অনুপস্থিতিতে প্রেমিককে শ্বশুরবাড়িতে ডেকে এনেছিলেন, কিন্তু পরিবারের লোকজন তাদের দু’জনকে হাতেনাতে ধরে ফেলে। এরপর গ্রামবাসীরা সেই প্রেমিককে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি পঞ্চায়েতের আয়োজন করা হয়।

গ্রামপ্রধান কমলেশ সিং জানান, রাত ১০টা নাগাদ প্রায় ১০০ জন গ্রামবাসী ওই নববধূর প্রেমিককে খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে তারা একে অপরের সঙ্গে থাকতে চায়। মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ সে প্রেমিকের সঙ্গে থাকার ব্যাপারে অনড় ছিল।

শেষে, উভয় পক্ষের পরিবারের সদস্যদের ডেকে পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় যে, ওই তরুণীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়া হবে। এরপর গ্রামপ্রধানের উপস্থিতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয় এবং নববধূকে তার প্রেমিকের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়।

প্রেমিক জানায়, তাদের দু’জনের মধ্যে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। সে আরও বলে যে, সে মেয়েটিকে ওষুধ দিতে এসেছিল। জানা গেছে, মেয়েটির বিয়ে হয়েছিল তার মামার ছেলের সঙ্গে। পঞ্চায়েতের এই রায় এবং তার বাস্তবায়ন নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।