এবার বাঙালির পাতে মোদীর রাজ্যের ইলিশ! গুজরাট থেকে রেকর্ড আমদানি

এই ভরা বর্ষাতেও এ রাজ্যে ইলিশের উৎপাদন কম, এবং এখনও আসেনি পদ্মার ইলিশ। তাই বাঙালির রসনা তৃপ্তি মেটাতে এবার ভরসা হয়ে দাঁড়িয়েছে গুজরাতের ইলিশ। হাওড়ার পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা রেকর্ড পরিমাণ ইলিশ আমদানি করছেন গুজরাত থেকে। রাজনীতির দূরত্ব যাই থাকুক না কেন, বাঙালির পাতে এখন শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের ইলিশ।
প্রতি বছর কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, দীঘা, শংকরপুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইলিশ মাছ ভর্তি লরি হাওড়ার পাইকারি বাজারে আসত। কিন্তু এ বছর উৎপাদন কম হওয়ায় সেই চিত্রটা একেবারেই ভিন্ন। তার বদলে সরাসরি গুজরাতের ভারুচ থেকে ইলিশ মাছ আসছে। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, এ বছর প্রায় ৪৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করা হয়েছে, যা কলকাতার সব বড় বাজারে সরবরাহ করা হচ্ছে। এই ইলিশের স্বাদ ভালো এবং দাম তুলনামূলকভাবে কম হওয়ায় ক্রেতাদের মধ্যে এর চাহিদা বেশ ভালো।
ইলিশের দাম কত?
- ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে।
- ৯০০ থেকে ১১০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে।
- খুচরো বাজারে প্রতি কেজি ইলিশ ১৩০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এই বাজার থেকে ইলিশ শুধু কলকাতাতেই নয়, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি, শিলিগুড়ি-সহ বিভিন্ন বড় শহরে পাঠানো হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় ৮০ শতাংশ মাছ লরিতে এবং ২০ শতাংশ মাছ ট্রেনে করে আনা হচ্ছে। লরিতে বিশেষ রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকায় মাছের মান ভালো থাকছে।
ব্যবসায়ীদের আশা, পুজোর উপহার হিসেবে বাংলাদেশ সরকার খুব শীঘ্রই পদ্মার ইলিশ পাঠাবে। তবে ততদিন পর্যন্ত গুজরাতের ইলিশই বাঙালির ভরসা।
- tips24desk
- "শোয়ের আগেই সিদ্ধি বিনায়কে পুজো মনামীর!"-বিগ বসের ঘরে থাকছেন কোন কোন টলিউড সুন্দরী? August 29, 2026
- কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সেলে মিলল মোবাইল! জেলের অন্দরেই কি চলছে মস্ত বড় নাশকতার ছক? August 29, 2026
- "হু হু করে বাড়ছে CNG গ্যাসের দাম!"-অটো-ক্যাব ভাড়া কি এবার বাড়ছে? August 29, 2026
- অভিষেকের অফিসের সাইনবোর্ড বিতর্কে বড় ধাক্কা! হাইকোর্টে মিলল না স্বস্তি, কী জানাল আদালত? August 29, 2026
- মৃত্যু ছাড়াল ৫৭৯, নিখোঁজ ৩২০ ভারতীয়! ফের বাঁধ ভাঙার আশঙ্কায় কাঁপছে নেপাল? August 29, 2026