রেললাইন পার হতে গিয়ে ঘটলো বিপত্তি! মর্মান্তিক মৃত্যু মহিলার, করুণ পরিণতি জানলে গায়ে কাটা দেবে

রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলার। আজ শুক্রবার সকালে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা শাখার সাঁতুড়ির মুরাডি রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো স্টেশন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে আদ্রা জিআরপি ঘটনাস্থলে পৌঁছে রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করে।

মৃত মহিলার পরিচয় জানা যায়নি
আদ্রা জিআরপি সূত্রে জানা গেছে, সকাল প্রায় ১১টা নাগাদ তাদের কাছে খবর আসে যে ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গেই জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মৃত মহিলার আনুমানিক বয়স ৪০ বছর। এখনো তাঁর পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়েই এই দুর্ঘটনার শিকার হন। জিআরপি পুলিশ তাঁর পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের সতর্কতা
স্থানীয় বাসিন্দা নারায়ণ চক্রবর্তী বলেন, “এভাবে ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে মুরাডি রেল স্টেশনে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। আমরা যতক্ষণ না সচেতন হচ্ছি, ততক্ষণ এই বিপদ এড়ানো সম্ভব নয়।” তিনি আরও বলেন, রেল পুলিশের পক্ষ থেকে বারবার রেললাইন পার হতে নিষেধ করা হলেও, মানুষ এখনো সচেতন হয়নি। এই ঘটনা তারই আরও একটি প্রমাণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy