বিভিন্ন ভাষা আর সমাজে তাঁর নাম হয়তো ভিন্ন, কিন্তু প্রতিটি সন্তানের কাছে ‘বাবা’ শব্দটির অর্থ এক বটবৃক্ষের মতো, যার ছায়াতলে সুরক্ষিত থাকে সারা জীবন। হাজারো ব্যস্ততার মধ্যেও যিনি সন্তানের জীবনকে আরও উন্নত করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যান, যিনি নিখাদ ভালোবাসা আর স্নেহের এক অনন্য দৃষ্টান্ত, তিনিই বাবা। কয়েকটি শব্দে তাঁর সংজ্ঞা দেওয়া সত্যিই অসম্ভব।
প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় ‘পিতৃ দিবস’ বা ‘ফাদার্স ডে’ (Father’s Day)। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ১৫ই জুন, অর্থাৎ আজ। এই দিনে পৃথিবীর সব বাবা এবং পিতৃতুল্য ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর এক অনন্য সুযোগ তৈরি হয়। কর্মব্যস্ততার ফাঁকে প্রতিদিন হয়তো বাবাদের বিশেষ অনুভূতি দেওয়া সম্ভব হয় না, তাই এই একটি দিন তাঁদের ‘স্পেশাল ফিল’ করালে ক্ষতি কী?
আপনার বাবার জন্য বিশেষ বার্তা:
আপনিও এই ফাদার্স ডে-তে আপনার বাবা কিংবা পিতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন এই বার্তাগুলি পাঠিয়ে:
তুমিই আমার সুপার হিরো! হ্যাপি ফাদার্স ডে, বাবা…
আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাকে সমর্থন করার জন্য, গাইড করার জন্য, প্রয়োজনের সময় আমাকে ভালোবাসার জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা বাবা।
বাবার কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল!
বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা।
তোমার মতো বাবা পেয়ে আমরা নিজেকে ভাগ্যবান মনে করি। হ্যাপি ফাদার্স ডে।
এভাবেই পাশে থেকো বাবা! অনেক ভালোবাসি তোমায়… হ্যাপি ফাদার্স ডে!
তোমার হাত ধরেই পৃথিবী চিনতে শিখেছি…হ্যাপি ফাদার্স ডে!
তুমি আমার সাহস, আমার পরিচয়, হ্যাপি ফাদার্স ডে।
তুমি স্তম্ভ, তুমি বিশ্বাস, তুমি আমার অস্তিত্ব, শুভ পিতৃ দিবস বাবা।
তুমিই আমাকে শিখিয়েছ জীবনে শক্ত থেকে কীভাবে লড়াই করে যেতে হয়…আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হ্যাপি ফাদার্স ডে!
আমি ভাগ্যবান যে তোমার মতো একজন বাবা পেয়েছি। অনেক ধন্যবাদ বাবা.. হ্যাপি ফাদার্স ডে!
আমি আমার বাবার ভালোবাসার চেয়ে বড় কোনও ভালোবাসা খুঁজে পাইনি, হ্যাপি ফাদার্স ডে।
তোমার অসীম ভালোবাসা ও ধৈর্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার পথ নির্দেশ ও বুদ্ধিমত্তার জোরে আমরা আমাদের জীবন গড়ে তুলতে পেরেছি।
তোমার জন্যে রইলো অনেক খুশী, প্রতিদিনের জন্যে! হ্যাপি ফাদার্স ডে।
বাবার মর্যাদা ঈশ্বরের মতো, শুভ পিতৃ দিবস।
পৃথিবীর ভিড়ে যিনি আমার সবচেয়ে কাছের, আমার বাবা, আমার ঈশ্বর।
তুমি ছাড়া আমি জীবনের পথ হারিয়ে ফেলব। আমাকে এই পৃথিবী দেখানোর জন্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ভালোবাসা। হ্যাপি ফাদার্স ডে।
যে আমাকে একজন ভাল মানুষ হিসাবে গড়ে তুলেছে, তাঁকে ফাদার্স ডে-র অনেক শুভেচ্ছা।
বাবার সান্নিধ্যে জীবন সুখী মনে হয়, বেঁচে থাকার আবেগ পাই।
দুনিয়ার সব কিছু বদলে গেলেও, বাবার ভালোবাসা কখনও বদলায় না। পিতৃ দিবসের শুভেচ্ছা।
তোমার সমর্থন, ভালোবাসা এবং আদর আমাদের অনুপ্রেরণা দেয়। তুমি অনেক ভালো থেকো বাবা।
এই বিশেষ দিনে আপনার বাবাকে জানান আপনার গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা। একটি ছোট্ট বার্তা হয়তো তাঁর মুখে হাসি ফোটাতে পারে এবং তাঁর আত্মত্যাগকে স্বীকৃতি দিতে পারে। আজই আপনার বাবার মুখে হাসি ফটাতে তাকে একটা বার্তা পাঠান, কেমন?