আধুনিক ডেটিং: সম্পর্ক গড়ার নতুন দিশা, সতর্কতার প্রয়োজনীয়তা

আধুনিক ডেটিংয়ের প্রেক্ষাপটে, একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে, ডেট করতে পারলেই যে সম্পর্ক তৈরি হবে এমনটা কিন্তু নয়। বর্তমান সময়ে মানুষের জীবনে চাপ এতটাই বেড়েছে যে, প্রেম করার মতো পর্যাপ্ত সময় অনেকের হাতে নেই। তাই সেই চিরাচরিত ঢঙে অনেক দিন ধরে ঘোরাঘুরি করে প্রেম করার বাইরে এখন নতুন একটি পদ্ধতি সামনে এসেছে, আর সেটি হলো ডেটিং।
এখনকার দিনে ডেটিংয়ের চল খুব বেড়েছে। এর মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং ধীরে ধীরে ভালোবাসার দিকে এগোচ্ছেন। ডেটিংয়ের যেমন কিছু সুবিধা রয়েছে, তেমনই এর সমস্যাও কম নয়। তাই প্রতিটি মানুষকে অবশ্যই ডেটিং নিয়ে সতর্ক থাকতে হবে।
বিশেষজ্ঞরা মনে করেন, ডেটিং অবশ্যই করা যেতে পারে। এর মাধ্যমে অনেক সমস্যার সমাধানও হতে পারে। কারণ ডেট করতে পারলে একে অপরের সঙ্গে দেখা হয়, কথা হয়। এর মাধ্যমেই সহজে ভালোবাসার অন্তরঙ্গ পরিস্থিতিতে অনায়াসে পৌঁছে যাওয়া যায়।
ডেটিংয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন
দ্রুত চেষ্টা নয়
অনেক পুরুষই এই ভুলটা করে থাকেন। মনে রাখবেন, এটা সবে প্রথম দেখা। এই সময় দাঁড়িয়ে আপনি কোনোভাবেই দ্রুত চেষ্টা করতে যাবেন না। কারণ দ্রুত ভালোবাসায় পৌঁছাতে চাইলে সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে শান্ত থাকুন। কথায় কথায় ভালোবাসার বার্তা না দিলেও চলবে। বরং একটু শান্ত থেকে বিষয়টিকে মাথায় রাখুন।
বন্ধুত্ব করুন
ভালোবাসার সম্পর্ক মজবুত করতে গেলে প্রথমে বন্ধুত্ব জরুরি। আপনি বন্ধুত্ব করতে পারলেই এক্ষেত্রে অনেক জটিলতা অনায়াসে দূর করা সম্ভব হবে। তাই প্রথমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। বন্ধুর মতো মিশুন। তার খারাপ লাগা, ভালোলাগা বোঝার চেষ্টা করুন বন্ধু হয়েই। তবেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
বাধ্য করবেন না
অনেকেই এই ভুলটাও করে থাকেন। এক্ষেত্রে আপনি নিজের মতো করে বাধ্য করার চেষ্টা করবেন না। কোনো কিছু কিন্তু বাধ্য করে আপনি পাবেন না। মানুষটির আপনাকে ভালো লাগলেই সম্পর্ক এগবে। নয়তো এগবে না। তাই আপনি অবশ্যই এই বিষয়টি মাথায় রাখুন। তবেই সমস্যাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব।
প্রশ্ন করুন বুঝেশুনে
এই ভুলটা অনেকেই করেন। অর্থাৎ তাঁরা ডেটে গিয়ে এমন কিছু প্রশ্ন করে বসেন, যা হয়তো করা উচিত নয়। এমন প্রশ্ন করলে তো সমস্যা হবেই। পুরুষদের মধ্যেই এই ভুলের আশঙ্কা বেশি। তাই অবশ্যই বুঝেশুনে প্রশ্ন করুন। এক্ষেত্রে বুঝেশুনে প্রশ্ন করতে পারলে নিজেদের সম্পর্ক দৃঢ় হতে পারে।
শেষ কথা
শুধু পুরুষ নয়, নারীর মধ্যেও এমন প্রবণতা আছে- ডেটে গিয়ে নিজেকে অনেকটাই ফুলিয়ে ফাঁপিয়ে দেখান। বিশেষজ্ঞরা মনে করেন, এর থেকেই সমস্যা তৈরি হয়। আসলে দেখনদারি করতে থাকলে সামনে থাকা মানুষটি আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে পারবে না। নিজের সম্পর্কে সৎ থাকুন এবং স্বাভাবিকভাবে নিজেকে উপস্থাপন করুন।