খুশকির যন্ত্রণায় অতিষ্ঠ? ঘরোয়া টোটকাতেই এবার মুক্তি!

খুশকি, এই সমস্যাটি যতটা না শারীরিক কষ্টের, তার চেয়েও বেশি মানসিক লজ্জার। ইদানিং বিভিন্ন কারণে চুলে খুশকি হলে শুধু জ্বালাপোড়াই হয় না, চুল পড়াও বেড়ে যায়। অনেকেই নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান। তবে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে খুশকি দূর করার সহজ সমাধান। আজ আমরা জানবো পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়া চুলের খুশকি দূর করার তিনটি সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়।

নিমের জাদু
নিমপাতার অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ খুশকি দূর করতে দারুণ কার্যকর।

পদ্ধতি: প্রথমে কিছু নিমপাতা নিয়ে ভালো করে বেটে একটি পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি এক বাটি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি আপনার মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে খুশকি দ্রুত কমে যাবে।
আমলার উপকারিতা
ভিটামিন সি সমৃদ্ধ আমলা খুশকি প্রতিরোধে অত্যন্ত উপকারী।

পদ্ধতি: প্রথমে আমলা গুঁড়ো করে তাতে পরিমাণ মতো জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এরপর ৮ থেকে ১০টি তুলসী পাতা সামান্য জল দিয়ে বেটে মিহি পেস্ট করে নিন। এই তুলসী পাতার পেস্টটি আমলার পেস্টের সাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি হাতের সাহায্যে চুলের গোড়ায় ভালোভাবে লাগান। প্রায় ৩০ মিনিট পর ঠাণ্ডা জল ও সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশ ও লেবুর রস
চুলের স্বাস্থ্যের জন্য অপরিহার্য প্রোটিন সমৃদ্ধ ডিমের সাদা অংশ খুশকি দূর করতেও সহায়ক।

পদ্ধতি: একটি ছোট পাত্রে দু’টি ডিমের সাদা অংশ নিন। এতে এক চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি আপনার চুলে ভালোভাবে লাগিয়ে আধ ঘণ্টার জন্য রেখে দিন। এরপর আপনার নিয়মিত শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি ড্যান্ড্রফকে দ্রুত অদৃশ্য করে দেবে এবং আপনার চুলকেও স্বাস্থ্যোজ্জ্বল করবে।
এই ঘরোয়া পদ্ধতিগুলো সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং আপনি সহজেই ঘরে বসেই খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।