চুল পড়া নিয়ে জেরবার? তেঁতুল ফিরিয়ে দেবে ঘন কালো চুলের জৌলুস!

চুল পড়া একটি অতি সাধারণ সমস্যা, যা নারী-পুরুষ উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সুন্দর ও ঘন কালো চুলের আকাঙ্ক্ষা সকলেরই থাকে। কিন্তু ধুলো-ময়লা, আবহাওয়া, রোদ এবং সঠিক যত্নের অভাবে চুলের মারাত্মক ক্ষতি হয়। চুলের ফলিকল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে চুল গজানোর হার কমে যায় এবং চুল পড়ার হার বহুলাংশে বৃদ্ধি পায়। ফলে চুল পাতলা ও নিষ্প্রাণ হয়ে পড়ে।

চুলের সৌন্দর্য বাড়াতে আমরা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি, যার অনেক সময় তেমন কোনো উপকার পাওয়া যায় না। তবে প্রাকৃতিক উপায়ে তেঁতুল ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ আমরা জানব, তেঁতুল ব্যবহার করে চুল পড়া প্রতিরোধ এবং চুলকে ঘন করার সহজ উপায়। তাহলে আসুন, জেনে নেওয়া যাক তেঁতুলের হেয়ার প্যাক কেমন হয় এবং কীভাবে এটি ব্যবহার করতে হয়:

প্রয়োজনীয় উপকরণ:

১) তেঁতুল
২) কুসুম গরম জল

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো তেঁতুল নিয়ে কুসুম গরম জলে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর তেঁতুল নরম হয়ে এলে জল থেকে তুলে নিন (তবে তেঁতুল গোলা জলটি ফেলে দেবেন না)।

ব্যবহারের নিয়মাবলি:

১) তেঁতুল ভেজানো জল চুলের গোড়াসহ পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নিন।
২) হালকা হাতে চুলের স্ক্যাল্পে ম্যাসাজ করুন।
৩) একটি পরিষ্কার তোয়ালে কুসুম গরম জলে ভিজিয়ে নিংড়ে নিন।
৪) এরপর ভেজা তোয়ালে দিয়ে চুল ভালোভাবে পেঁচিয়ে নিন।
৫) তোয়ালে পেঁচিয়ে ১৫ মিনিট রেখে দিন।
৬) ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন এবং পরে শ্যাম্পু করে নিন।

ভালো ফল পেতে সপ্তাহে একবার করে এই প্যাকটি ব্যবহার করুন। টানা দুই মাস এই প্যাক ব্যবহার করলে আপনার মাথার চুল পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং চুল ঘন, কালো ও সুন্দর হবে। এছাড়াও, তেঁতুল চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে।

তাহলে, চুলের সমস্যা সমাধানে আজ থেকেই প্রাকৃতিক তেঁতুলের হেয়ার প্যাক ব্যবহার করুন এবং সুস্থ থাকুন।