কোন বয়সে নারীর যৌন চাহিদা কেমন? গবেষণা বলছে…

যৌন মিলন নিয়ে আজও অনেক মহিলা খোলাখুলি আলোচনা করতে দ্বিধা বোধ করেন। ভারতীয় সমাজে এটি যেন এখনও একটি ট্যাবু। অথচ, যৌনতা একটি স্বাভাবিক প্রবৃত্তি। তবে এই দ্বিধার কারণে একদিকে যেমন ছেলে-মেয়েরা সেক্স সংক্রান্ত ভুল তথ্য নিয়ে বড় হয়, তেমনই অনেক দম্পতি নিজেদের মধ্যে সরাসরি আলোচনা না করার ফলে অপূর্ণ থেকে যায় বহু আকাঙ্ক্ষা। এমনকি এ নিয়ে ভুল বোঝাবুঝির ঘটনাও ঘটে।
বিশেষজ্ঞরা বিভিন্ন বয়সের মহিলাদের যৌন চাহিদা নিয়ে গবেষণা করেছেন এবং সেই ভিত্তিতে কিছু তথ্য তুলে ধরেছেন। এই প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করা হলো। তবে মনে রাখা জরুরি, যেকোনো বিষয়েরই ব্যতিক্রম থাকা স্বাভাবিক।
কুড়ির কোঠায় (বয়স যখন ২০):
বিশেষজ্ঞদের মতে, ২০ বছর বা তার আশেপাশে বয়সের মহিলারা নাকি প্রায় প্রতি ঘণ্টাতেই সেক্স নিয়ে স্বপ্ন দেখেন। এই বয়সের মেয়েরা যৌন কল্পনার ক্ষেত্রে বেশ সাহসী ও বিদ্রোহী হয়ে ওঠেন। বাইসেক্সুয়াল পছন্দের শুরুও হয় এই বয়স থেকেই। অর্থাৎ, যৌন পছন্দের ক্ষেত্রে পুরুষ, মহিলা নাকি উভয়েই আকর্ষণীয়, সেই ধারণা তৈরি হয় এই সময়ে। বিশেষজ্ঞদের একটি বড় অংশের মতে, সেক্স সংক্রান্ত কোনো ভুল ধারণা থাকলে তা কাটিয়ে ওঠার এটাই সেরা সময়। এরপর অনেক দেরি হয়ে যায়। বিভিন্ন সেক্স পজিশন নিয়ে পরীক্ষানিরীক্ষা করার প্রবণতাও এই বয়সেই সবচেয়ে বেশি থাকে।
ত্রিশের দশকে (বয়স যখন ৩০):
৩০ বছর বয়স নাকি সেক্স সংক্রান্ত বিষয়ে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের বয়স। এই বয়সের মহিলারা শুধুমাত্র বদ্ধ ঘরে নয়, সমুদ্রের ধারে, পার্কে বা বাথটবের মতো বিভিন্ন অপ্রত্যাশিত জায়গায় সেক্স পজিশন নিয়ে পরীক্ষা করতে ভালোবাসেন। এই বয়সটা বেশিরভাগ বিবাহিত মহিলার মাতৃত্বের বয়স। ফলে সেক্স নিয়ে যে অন্যরকমের উত্তেজনা থাকবে, তা স্বাভাবিক। তবে, আর্লি প্রেগন্যান্সির ঘটনা ঘটলে অনেক সময় সেক্সের চাহিদা কিছুটা কমেও যায়, এমন উদাহরণও বিরল নয়।
চল্লিশের দশকে (বয়স যখন ৪০):
৪০ বছর বা তার কাছাকাছি বয়সের পুরুষদের ক্ষেত্রে ইরেকশনের সমস্যা একটি সাধারণ ব্যাপার। তবে গবেষণায় দেখা গেছে, এই বয়সের মহিলাদের সেক্সের চাহিদা অনেক বেশি থাকে। এই বয়সের পুরুষরা অনেক সময় পর্নের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েন, যা মহিলাদের ক্ষেত্রে প্রায় বিপরীত। তাই এতদিন যদি আপনার এর বিপরীত কোনো ধারণা থেকে থাকে, তবে তা পুনর্বিবেচনা করার সময় এসেছে।
এই গবেষণা বিভিন্ন বয়সের মহিলাদের যৌন চাহিদার একটি সাধারণ চিত্র তুলে ধরে। তবে ব্যক্তিগত পছন্দ এবং অভিজ্ঞতার ভিন্নতা থাকা স্বাভাবিক। যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা এবং একে অপরের চাহিদা বোঝা একটি সুস্থ সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি।