মিষ্টিমুখ মানেই শুধু ক্ষতি নয়! ডার্ক চকলেটের এত গুণ জানতেন?

চকলেট—নামটি শুনলেই ছোট-বড় সকলের মুখেই হাসি ফোটে! বিশ্বজুড়ে এই মিষ্টি খাবারের কদর রয়েছে। তবে অনেকেই মনে করেন, চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এর ফলে দাঁতে পোকা লাগে। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ ডার্ক চকলেটের রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা।
ডার্ক চকলেটে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ফসফরাস, জিংক এবং সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান। ডার্ক চকলেট খাওয়ার পরপরই শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায়, যা দেহের ক্যান্সার কোষ জন্মানোর ঝুঁকি কমায়। এছাড়াও ডার্ক চকলেট খেলে শরীরে আর কী কী উপকার পাওয়া যায়, তা জেনে নেওয়া যাক-
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে।
ত্বকের সুরক্ষা: চকলেটের মূল উপাদান কোকোয়া ফ্লাভিনয়েডে ভরপুর। এই উপাদান ত্বককে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে।
রক্ত প্রবাহ বৃদ্ধি: ডার্ক চকলেট খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের সরবরাহ হয়, যা সারা শরীরে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে।
চুল মজবুত করে: নিয়মিত ডার্ক চকলেট খেলে চুল মজবুত হয় এবং চুল পড়ার সমস্যাও ধীরে ধীরে কমে আসে।
মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়: চকলেটে থাকা ফ্লেবোনয়েড মস্তিষ্কের কার্যকারিতার উন্নতি ঘটায়। এর ফলে স্মৃতিশক্তি এবং মনোযোগের বিকাশ ঘটে।
টক্সিন দূর করে: নিয়মিত ডার্ক চকলেট খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা বাড়ে, যা দেহের ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে।
ক্যান্সার প্রতিরোধে সহায়ক: এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং জটিল রোগকে দূরে রাখে।
হৃদরোগের ঝুঁকি কমায়: অ্যান্টি-অক্সিডেন্ট হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। একবার হৃদযন্ত্র সুস্থ থাকলে পুরো শরীরই সুস্থ থাকে।
শরীরের গঠনে সাহায্য করে: ডার্ক চকলেটে দুই ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে—ফ্লেবোনয়েড এবং অন্য একটি উপাদান যা শরীরের গঠনে সাহায্য করে।
রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে: এতে থাকা ফ্লেবোনয়েড রক্ত প্রবাহ এতটাই বাড়িয়ে দেয় যে রক্ত জমাট বাঁধার আশঙ্কাও কমে যায়। ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা হ্রাস পায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে: গবেষণায় দেখা গেছে, টানা আট সপ্তাহ ডার্ক চকলেট খেলে রক্তে সুগারের মাত্রা কমতে শুরু করে এবং রক্তচাপও স্বাভাবিক হয়ে যায়।
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে: ডার্ক চকলেটের পলিফেনলস রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা রাখে এবং উপকারী কোলেস্টেরলের (এইচডিএল) মাত্রা বৃদ্ধিতেও সাহায্য করে।
মানসিক স্বাস্থ্য উন্নত করে: চকলেট খেলে মন ভালো হয়ে যায়। এটি গ্রহণের পর মুহূর্তেই মন চাঙ্গা হয়ে ওঠে। চকলেটে থাকা পলিফেনল বিষণ্ণতা ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। সেইসঙ্গে চকলেট খেলে প্রাকৃতিকভাবেই শরীরে সেরাটোনিনের মাত্রা বাড়ে, যা মস্তিষ্কে ভালো অনুভূতির সৃষ্টি করে।
সুতরাং, চকলেট মানেই শুধু ক্ষতিকর নয়। পরিমিত পরিমাণে ডার্ক চকলেট গ্রহণ আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে পারে। তবে অবশ্যই চিনিযুক্ত বা অতিরিক্ত মিষ্টি চকলেট এড়িয়ে যাওয়া উচিত।