গরম পড়তেই বাড়ির হেঁশেলে ঢুকছে পটল: উপকারিতা ও সতর্কতা

গরমের দিনে খাবার তালিকায় হালকা ও সহজপাচ্য সবজি রাখাই ভালো। এই সময়ে বাঙালির রান্নাঘরে প্রবেশ করে পটল। সহজ রান্না ও হজমের জন্য জনপ্রিয় এই সবজির রয়েছে নানাবিধ উপকারিতা। পটলের তেল ঝোল, পাঁচ মিশালি তরকারি কিংবা পোড়া পটল কাসুন্দি দিয়ে খাওয়া বাঙালির প্রিয় খাবার। তবে পটল কেবল রুচিকরই নয়, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক পটলের উপকারিতা।

পটলের উপকারিতা:

১) ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: পটলে অ্যান্টি-হাইপারগ্লাইসেমিক বৈশিষ্ট্য রয়েছে, যা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের জন্য এটি বিশেষ উপকারী।

২) হজম ক্ষমতা বাড়ায়: সহজ হজমে সহায়তা করে পটল। গরমের দিনে এই সবজি খেলে পেটের সমস্যা অনেকটাই কমে যায়।

৩) অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি: নিয়মিত পটল খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগের ঝুঁকি হ্রাস পায়।

৪) ওজন নিয়ন্ত্রণে সহায়ক: পটলে ক্যালোরি ও চর্বির পরিমাণ কম থাকে। ফলে এটি ওজন কমাতে সাহায্য করে।

৫) ফাইবার সমৃদ্ধ: পটলে প্রচুর ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।

৬) কোষ্ঠকাঠিন্যে উপকারী: পটল শুধু নয়, এর বীজও হজমের জন্য ভালো। পটলের বীজ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

৭) কোলেস্টেরল নিয়ন্ত্রণ: গবেষণায় দেখা গেছে, নিয়মিত পটল খেলে কোলেস্টেরল কমার সম্ভাবনা থাকে। ফলে হৃদরোগের ঝুঁকিও কমে।

সতর্কতা:

যদিও পটলের অনেক উপকারিতা রয়েছে, তবে কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি।

যাঁদের সুগার লেভেল কম থাকে, তাঁদের জন্য অতিরিক্ত পটল খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

অনেকের শরীরে পটল অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে, তাই খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত।

অতিরিক্ত পটল খাওয়া ঠিক নয়, কারণ যেকোনো খাবারের অতিরিক্ত গ্রহণ ক্ষতিকর হতে পারে।

(এই প্রতিবেদনের তথ্য সাধারণত প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। বিশদ জানতে স্বাস্থ্য বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিন।)