>> রান্না করা খাবারের মাধ্যমে করোনায় সংক্রিমত হওয়ার কোনো প্রমাণ নেই। বিশেষজ্ঞদের মতে, খাবার রান্নার সময় এ ভাইরাস মরে যায়।
>> বিশেষ করে কাঁচা শাক-সবজি ও ফল-মূলে করোনাভাইরাস থাকার সম্ভাবনা বেশি থাকে। কারণ বিভিন্ন ক্রেতারা ফল বা সবজি হাত দিয়ে সম্পর্শ করে থাকেন।
>> বাজার থেকে কেনা সবজি ও ফল খাওয়ার আগে ভালো করে লবণ ও গরম জলে ধুয়ে নিন।
>> কাঁচা বাজারের ক্ষেত্রে সবকিছু ট্যাপের নিচে জল ছেড়ে রেখে দিন ২-৩ ঘণ্টা।
>> প্লাস্টিকের প্যাকেট, টিনের বা কাঁচের পাত্রে থাকা খাবার ৭২ ঘণ্টা পর্যন্ত স্পর্শ না করাই ভালো। সঙ্গে সঙ্গে ব্যবহার করতে চাইলে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।
>> পরিষ্কারক হিসেবে ব্লিচ ব্যবহার না করাই ভালো। এতে ক্ষতিকারক উপাদান থাকে। যা চোখে গেলে ক্ষতি হতে পারে।
>> বাজারে যাওয়ার আগে এবং বাজার থেকে ফিরে সাবান ও জল দিয়ে ২০ সেকেন্ড ধরে ভালো করে হাত ধুতে হবে। গোসল করতে পপারলে সবচেয়ে ভালো।
>> বাজারের ব্যাগ নির্দিষ্ট স্থানে রাখুন। প্রতিদিনই বাজারের ব্যাগটি ধুয়ে ফেলার অভ্যাস করুন। পলিথিনগুলো ডাস্টবিনে ফেলে দেবেন।
>> এ মুহূর্তে অর্থ লেনদেনের পর হাত ভালো করে জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলুন।





