সঙ্গীর কাছে ধরা পড়বে না এই ৫ টি মিথ্যে কথা বললে

আমার কিছু হয়নি”
এই কথা আপনার সঙ্গী আপনাকে বললেই বুঝবেন যে, মনের আকাশে অভিমানের মেঘ জমেছে। তাঁর অবশ্যই কিছু হয়েছে। আপনার কোনও ব্যবহারে তিনি দুঃখ পেয়েছেন এবং চুপচাপ আছেন।

আপনি তাঁকে জিজ্ঞাসা করলেন, “কিছু হয়েছে?” তিনিও উত্তর দিলেন, “না কিছু হয়নি।” এটি একটি মিথ্যে! এখনই পরিস্থিতি সামাল না দিলে কিন্তু বড় ঝামেলায় পড়বেন আপনি।

“তোমার বন্ধুদের বেশ ভালো লাগে”
এই কথাটি প্রায় সবাই নিজের সঙ্গীকে বলে থাকেন। এই কথাটি কোনও কোনওক্ষেত্রে সত্যি হলেও, অধিকাংশ সময়েই তা হয় না!

আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছের কয়েকজন বন্ধুকে পছন্দ নাও করতে পারেন। তাঁদের সঙ্গে আপনার সঙ্গীর মতের মিল নাও হতে পারেন। কিন্তু আপনার মনে দুঃখ দিতে চান না বলে তিনি অনেকসময় সেই কথাটি স্বীকার করেন না।

তোমাকে খুব সুন্দর লাগছে
প্রতিবারই কোনও ভালো পোশাক পরে বাইরে বেরনোর আগে হয়তো আপনার সঙ্গী আপনাকে সেই চেনা প্রশ্নটি করে থাকেন, “আমাকে কেমন লাগছে?” আপনিও প্রায় না দেখেই উত্তর দেন, “খুব সুন্দর লাগছে”।

এই মিথ্য়েটি জীবনের কোনও না কোনও সময়ে সবাই বলে থাকেন তাঁর সঙ্গীকে। এই মিথ্য়েটা বলাই ভালো। এতে আপনার সঙ্গীও খুশি হয়। তাঁর মন ভালো থাকে।

আমি তোমাকে কখনও মিথ্যে বলব না
এর থেকে বড় মিথ্য়ে আর কী হতে পারে? এই কথাটি নিজের সঙ্গীকে কখনও না কখনও আপনিও বলেছেন। অথচ, আমরাও জানি যে, প্রচুর মিথ্য়ে প্রমিস করে থাকি আমরা। সেই সময়ে সঙ্গীর মন রাখতে এই ধরনের মিথ্যে বলতেই হয়। তবে এরকম অবাস্তব মিথ্য়ে প্রমিস না করাই ভালো। অবাস্তব প্রত্যাশার ভিড়ে সম্পর্কের আসল অর্থই চাপা পড়ে যায়।

আমি সারাদিন তোমার কথা ভাবি
প্রত্যেক প্রেমিক-প্রেমিকাই এই ধরনের কথা বলে থাকেন। কিন্তু এর মতো মিথ্য়ে আর কী হয়ে থাকে? কারও পক্ষেই সারাদিন অন্য একজনের কথা ভাবা সম্ভব নয়। তারপরেও সঙ্গীকে খুশি করতে এরকম যুক্তিহীন মিথ্য়ে বলে থাকেন অনেকে। আপনিও নিশ্চয়ই এই কথা কখনও বলেছেন?

এসব ছোট ছোট মিথ্য়ে সম্পর্কে বিশেষ কোনও সমস্যা তৈরি করে না। কিন্তু সঙ্গীকে এমন কোনও মিথ্য়ে কথা বলা উচিত নয়, যা তাঁকে আঘাত করতে পারে এবং পরবর্তীতে বড় অশান্তি সৃষ্টি করতে পারে। নিজের কোনও অন্যায় ঢাকতে বড় মিথ্য়ের আশ্রয় না নেওয়াই ভালো!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy