যৌনাঙ্গে ইনফেকশন হলে কী করবেন? চিন্তা না করে ,বিশেষজ্ঞদের পরামর্শ জেনেনিন

মূত্রনালির সংক্রমণে অনেক নারীই ভোগেন। নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণগুলোর মধ্যে এটি একটি। জানা যায়, প্রায় ৫০-৬০ শতাংশ নারীরা তাদের জীবদ্দশায় ইউটিআই অনুভব করবেন। তবে শুধু নারী নয় পুরুষরাও এই সমস্যায় ভুগতে পারেন।

যদিও প্রস্রাবে সংক্রমণের সমস্যা জীবন-হুমকিপূর্ণ অবস্থা নয়, তবে গুরুতর সংক্রমণের ফলে শারীরিক নানা সমস্যা দেখা দেয় যেমন- বারবার প্রস্রাবের তাগিদ, প্রস্রাবে জ্বালাপোড়া, রং বদল ও তীব্র-গন্ধযুক্ত প্রস্রাব, পেটে ব্যথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।

যাদের মূত্রনালীর গুরুতর সংক্রমণ রয়েছে তাদের জন্য অ্যান্টিবায়োটিক হলো সর্বোত্তম চিকিৎসার বিকল্প। তবে আপনার উপসর্গগুলো হালকা হলে ডাক্তারের পরামর্শ নিন ও জিজ্ঞাসা করুন অ্যান্টিবায়োটিক ছাড়াই বাড়িতে এর চিকিৎসা করতে পারেন কি না।

আপনি যদি ঘরোয়া উপায়ে ইউটিআই সারাতে চান তাহলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে সারাবেন প্রস্রাবে সংক্রমণ-

>> ইউটিআইসহ সব ধরনের স্বাস্থ্য সমস্যার মূল সমাধান হলো জল । হাইড্রেটেড থাকার মাধ্যমে ইউটিআই এর চিকিৎসা করতে পারে। কারণ জল পান করার মাধ্যমে প্রস্রাবকে পাতলা করে দেয়, ফলে সব ব্যাকটেরিয়া বের হয়ে যায় মূত্রের মাধ্যমে।

>> ক্র্যানবেরি ইউটিআই প্রতিরোধে সাহায্য করতে পারে। কিছু গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তাজা ক্র্যানবেরি জুস ইউটিআইয়ের ঝুঁকি কমায়। এর কারণ হলো ক্র্যানবেরিতে প্রোঅ্যান্থোসায়ানিডিনস থাকে, যা মূত্রনালির আস্তরণে ব্যাকটেরিয়া জমতে বাধা দেয়।

>> প্রোবায়োটিক হলো অণুজীব যা হজমের স্বাস্থ্য ও অনাক্রম্যতার উন্নতি ঘটায়। প্রোবায়োটিকগুলো খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে ভালো ব্যাকটেরিয়া দিয়ে। তাই এ সময় প্রোবায়োটিক গ্রহণ করুন।

>> ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। দীর্ঘস্থায়ী অসুস্থতা প্রতিরোধ, রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ ও রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমানো থেকে শুরু করে ভিটামিন সি এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy