কনুই-হাঁটুতে কালো ছোপ? জেনে নিন দূর করার সহজ কৌশলগুলি

সূর্যের আলো, জিনগত বৈশিষ্ট্য, শুষ্ক ত্বক, হরমোনাল সমস্যা, অতিরিক্ত ওজন ইত্যাদি নানা কারণে হাতের কনুই ও হাঁটুতে কালো দাগ দেখা দেয়। এটি অনেক পরিচিত সমস্যা যা সৌন্দর্য নষ্ট করে থাকে। এই কালো দাগ দেখতেও খারাপ লাগে। তাই ঘরোয়া উপায়ে করতে পারেন এই সমস্যার সমাধান। চলুন তবে জেনে নেয়া যাক এই দাগ দূর করার উপায়-

চিনির স্ক্রাব
হাতের কনুই ও হাঁটুর কালো দাগ দূর করতে ঘরোয়া উপায়েই ব্যবহার করুন চিনির স্ক্রাব। চিনি ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে থাকে। পরিমান মতো চিনি নিয়ে অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিন। এই পেস্টটি হাতের কনুই ও হাঁটুতে দিয়ে স্ক্রাব করে নিন ও ৫ মিনিট রাখুন। কিছু সময় পার হওয়ার পরে মাইল্ড সোপ ও কুসুম গরম জল দিয়ে দুয়ে ফেলুন। প্রতিদিন একবার এই পদ্ধতিতে হাতের কনুই ও হাঁটু পরিষ্কার করুন। এতে দ্রুত ফলাফল পাওয়া যায়।

বেকিং সোডা
বেকিং সোডা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। হাতের কনুই ও হাঁটুর কাল দাগ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকরী। ১/২ চামচ দুধের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। পেস্টটি কালো দাগের জায়গায় ম্যাসেজ করুন ৪/৫ মিনিট। এবার কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকাতে দিন। প্রতিদিন ১ বার এই পদ্ধতি পালন করুন, দাগ ধীরে ধীরে হলকা হবে।

অ্যালোভেরা
প্রাকৃতিক ভাবেই অ্যালোভেরা দেহের ত্বক উজ্জ্বল করে থাকে। এটি শুধু হাতের কনুই ও হাঁটুর কালো দাগই দূর করে না যেকোন দাগ দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা ধুয়ে এক টুকরো করে কেটে নিন। এরপর সরাসরি আক্রান্ত স্থানে লাগিয়ে ৫ মিনিট ম্যাসেজ করুন। এরপর ২০ মিনিটের মতো রাখুন, শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য দিনে ২/৩ বার অ্যালোভেরা এইভাবে ব্যবহার করুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy