আপনি কি জানেন খালি পেটে ডাবের জল পান করলে কি হয়? না জানলে জেনেনিন

সকালে উঠে কী খেলে শরীর ভালো থাকবে, কী খাওয়া ঠিক নয় এসব নিয়ে চিন্তা করেন অনেকেই। বেশিরভাগই ঘুম থেকে জেগে চা বা কফি খেয়ে নেন। কেউ কেউ একগ্লাস জল দিয়ে দিনের শুরুটা করেন। সকাল বেলা খালি পেটে জল পান করাই সবচেয়ে উত্তম। এটি সব সময়ই উপকারী। পুষ্টিবিদদের মতে, সকাল বেলা শুধু জলের বদলে ডাবের জল খেতে পারলে সেটি বেশি উপকার করে।

সকালে ডাবের জল কেন পান করবেন

সকাল ডাবের জল পান করলে তা আপনার শরীরের জন্য দারুণ কার্যকরী হতে পারে। অনেকে ভেবে থাকেন যে ডাবের জলে অনেক বেশি কার্ব থাকে তাই এটি ওজন বৃদ্ধির কারণ হতে পারে। কিন্তু এটি তারচেয়েও বেশি উপাদেয় একটি পানীয়।

প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ

পুষ্টিবিদদের মতে, ডাবের জল খেলে তা নানা ধরনের পুষ্টি পৌঁছে দিতে পারে। ডাবের জল খুব সহজেই হজম হয়, সেইসঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস এবং পটাশিয়াও সমান ভাবে সরবরাহ করে। তাই যারা শরীরচর্চা করেন তাদের ওয়ার্কআউটের পরে ডাবের জল পান করার পরামর্শ দেওয়া হয়।

থাকে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম

ডাবের জলে ম্যাগনেসিয়ামের মাত্রা বেশি থাকে। আপনি যদি নিয়মিত ডাবের জল পান করেন তাহলে শরীরে ইনসুলিনের মাত্রা ঠিক থাকবে। সেইসঙ্গে কমবে ব্লাড সুগারের মাত্রা। এতে গ্লুকোজের মাত্রাও আয়ত্বে রাখা সহজ হবে। সুতরাং বুঝতেই পারছেন, সকালে উঠে খালি পেটে ডাবের জল কেন খাবেন?

শরীর আর্দ্র রাখে

আমাদের শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখা খুব জরুরি। কারণ একবার শরীরে জলশূন্যতা দেখা দিলে তা আরও অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। সেখান থেকে কিডনিতে পাথর হওয়ার মতো সমস্যাও হতে পারে। তাই নিয়মিত জল পান করা জরুরি। আপনার শরীর আর্দ্র রাখতে সাহায্য করতে পারবে ডাবের জলও। সকালে খালি পেটে ডাবের জল খেয়ে নিন।

শরীরচর্চার পরে

শরীরচর্চার সময় আমাদের শরীর থেকে অনেকটা জল ঘামের আকারে বের হয়ে যায়। সেই ঘাটতি পূরণের জন্য কাজ করতে পারে ডাবের জল। এটি ইলেক্ট্রোলাইট ফিরিয়ে আনতেও সক্ষম। তাই শরীরচর্চার পর ডাবের জল পান করবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy