রাতে ভরপেট খেয়েও মাঝরাতে খিদে পায়? কেন, জানুন..

কিন্তু সব দিন একভাবে কাটে না। কোনো কোনো রাতে নানা কাজ শেষ করতে গিয়ে ঘুমাতে যেতে দেরি হয়ে যেতে পারে। তখন পেটের ভেতর ক্ষুধার উপস্থিতি টের পাওয়া যায়। ক্ষুধা নিয়ে ঘুমাতে গেলে ঘুম ঠিকভাবে আসে না। আবার ঘুমের আগে সব ধরনের খাবার খাওয়াও ঠিক নয়। বেশি রাতে ক্ষুধা পেলে কোন ধরনের খাবার খাবেন? চলুন জেনে নেওয়া যাক-

খেতে পারেন মাশরুম টোস্ট
মাঝরাতে ক্ষুধা নিবারণের জন্য বেছে নিতে পারেন মাশরুম টোস্ট। এটি একইসঙ্গে সুস্বাদু ও স্বাস্থ্যকর। মাশরুম টোস্ট তৈরির জন্য মাশরুম ছোট করে কেটে নিন। এরপর এর সঙ্গে সামান্য রসুন কুচি, লবণ ও গোলমরিচ দিয়ে ভেজে নিয়ে সেঁকে রাখা পাউরুটির উপর দিয়ে দিন। এতে ক্ষুধা দূর হবে, শরীর পুষ্টিও পাবে।

ক্ষুধা দূর করবে কলা
শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কলা। এতে মেলাটোনিন নামক হরমোন ক্ষরণ হয় যা দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে। এই ফলে আছে ভিটামিন, ফাইবার ও খনিজ উপাদান। আপনি চাইলে কলা টুকরো করে কেটে নিয়ে তাতে অল্প আমন্ড বাটার মিশিয়ে খেতে পারেন।

ডিম হতে পারে উপকারী খাবার
যেকোনো সময় খাওয়ার জন্য উপযোগী খাবার হলো সেদ্ধ ডিম। শুধু ডিম খেতে ভালো না লাগলে এগ সালাদ তৈরি করে খেতে পারেন। যদি কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয় থাকে তবে শুধু সাদা অংশ খেতে হবে। ডিমে পাবেন প্রোটিন, ফ্যাট ও ভিটামিন।

একমুঠো বাদাম খান
একটি কৌটায় বাদাম সংরক্ষণ করুন। নানা ধরনের বাদাম রাখতে পারেন। কাঠ বাদাম, চিনা বাদাম, আমন্ড ইত্যাদি রাখুন। ক্ষুধা পেলে একমুঠো বাদাম নিয়ে খেয়ে নিন। এতে ক্ষুধা দূর হওয়ার পাশাপাশি শরীর পাবে বাড়তি পুষ্টি। বাদামে আছে ভিটামিন, প্রোটিন ও আরও অনেক পুষ্টি উপাদান। তবে বাদাম যেন লবণযুক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy