অ্যালার্জির সমস্যায় ভুগছেন? বোঝে উঠতে পাচ্ছেননা যে কি করবেন ,জেনেনিন বিশেষ তথ্য গুলো

প্রকৃতিতে শীত পড়তে শুরু করেছে একটু একটু করে। এই মৌসুমে সর্দি-কাশির পাশাপাশি বাড়ে অ্যালার্জির সমস্যাও। শীতের বাতাস ভারী হয়। সে কারণে বিভিন্ন ধরনের ভাইরাস মানুষের শরীরে দ্রুত প্রবেশ করে। এই সময়ে ভাইরাসজনিত রোগ বেশি করে দেখা যায়। এই মৌসুমে অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো রোগ অনেক ক্ষেত্রে একসঙ্গে হয়। এই সময় বাতাসে ধূলিকণা বেশি থাকে। সে ক্ষেত্রে মানুষের শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে। সেগুলির প্রতিক্রিয়া থেকে অ্যালার্জি হয়। শীতকালীন অ্যালার্জিতে ভুগলে কিছু উপসর্গ দেখা দেয়। যেমন-

১. ঘন ঘন হাঁচি

২. গলা খুসখুস করা

৩. নাক দিয়ে জল পড়া

৪. কানে অস্বস্তি

৫. চোখে জ্বালা ভাব

৬. নাক বন্ধ হয়ে যাওয়া

৭. হালকা জ্বর

৮.  ত্বকে সংক্রমণ

অ্যালার্জি ঠেকাতে কোন নিয়মগুলি মেনে চলবেন?

১.আলমারি থেকে বের করেই মীতের পোশাক পরতে শুরু করবেন না। তার আগে রোদে দিন। পাশপাশি শীতের পোশাক যেমন-উলের চাদর, সোয়েটার পরার পরও রোদে দিয়ে রাখা জরুরি। যাদের অ্যালার্জির সমস্যা যাদের রয়েছে, তাদের এ বিষয়ে আরও যত্নবান হওয়া প্রয়োজন।

২. বাড়ির ভিতর যতটা সম্ভব খোলামেলা রাখার চেষ্টা করুন। ঘরে রোদ ঢুকতে দিন। রোদ না ঢুকলে সমস্যায় পড়তে পারেন অ্যালার্জির রোগীরা। বাড়িতে রাখা কার্পেট, পোষা প্রাণীর লোম থেকেও অ্যাালর্জি হতে পারে। সেগুলি পরিষ্কার করুন।

৩. বাড়িতে যেন কীটপতঙ্গ বা পোকামাকড়ের উপদ্রব না বাড়ে, সে দিকে লক্ষ্য রাখুন। রান্নাঘর এবং শৌচালয়ের পাইপে ছিদ্র থাকলে তা মেরামত করুন। যাতে সেখান থেকে কোনও কীটপতঙ্গ না ঢুকতে পারে।

৪. ঘরের প্রতিটি কোণ খুব ভাল করে পরিষ্কার করে রাখুন। যাতে ধুলোবালি না জমে। ধুলোতে অনেকেরই অ্যালার্জির সমস্যা বাড়ে। তাই ধুলোবালি থেকে সাবধান থাকুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy