যেসব কারণে দুপুরের খাবারের পর ‘স্বর্গীয় ফল’ কিশমিশ খেতে হবে আপনাকে

কি গরমে নাজেহাল অবস্থা? ঘামে ভিজে যাচ্ছে কী শরীর? তাহলে ডায়েটে নিয়মিত রাখতে পারেন শুকনো ফল কিশমিশকে।

‘স্বর্গীয় ফল’ এর সঙ্গে তুলনা করা হয় কিশমিশকে। কারণ মিষ্টি এ শুকনো ফলটিতে আছে বিশেষ কিছু জাদুকরী গুণ বা উপকারিতা, যা বদলে দিতে পারে আপনার জীবনকে।

রেইজিনের বাংলা প্রতিশব্দ হলো কিশমিশ। এটি তৈরি হয় শুকনো আঙুর থেকে। জীবন বদলে নিতে পুষ্টিগুণ সমৃদ্ধ এই খাবার আজ থেকেই নিয়মতি খেতে শুরু করতে পারেন। কেন জানেন?

পুষ্টিবিদরা বলছেন, কালো, সোনালি ও বাদামি রঙের চুপসানো ভাঁজ হওয়া ফলটি খুবই শক্তিদায়ক। এটি তৈরি করা হয় সূর্যের তাপে। এটি রক্তে শর্করার মাত্রায় ঝামেলা তৈরি করে না। এটি খেলে শরীরের রক্ত দ্রুত বৃদ্ধি পায়, পিত্ত ও বায়ুর সমস্যা দূর হয়। এটি হৃৎপিণ্ডের জন্যও অনেক উপকারী।

রাান্নায় এই খাবারটি ব্যবহৃত হলেও প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরের খাবারের পর, বিকেলের নাশতায় কিংবা রাতে ঘুমানোর আগে খাওয়ার অভ্যাস করতে পারেন কিশমিশ।