মুখের অবাঞ্ছিত লোম নিয়ে আর চিন্তা নয়! এক চুটকিতে হবে গায়েব, শিখেনিন ট্রিক

মুখের অতিরিক্ত লোম অনেক নারীর জন্যই এক বিব্রতকর সমস্যা। এই কারণে অনেকেই হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করেন অথবা পার্লারে গিয়ে থ্রেডিং বা ওয়াক্সিং করান, যা বেশ বেদনাদায়ক হতে পারে। দীর্ঘস্থায়ী সমাধান না হলেও, প্রাকৃতিক উপায়ে কিন্তু মুখের অবাঞ্ছিত লোম দূর করা সম্ভব। আর প্রাকৃতিক উপায়ে লোম উঠালে পরবর্তীতে ঘন হওয়ার সম্ভাবনাও কমে যায়। জানেন কি, আপনার রান্নাঘরের একটি সাধারণ উপাদান দিয়েই আপনি মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন, তাও আবার কোনো রকম ব্যথা ছাড়াই! সেই জাদুকরী উপাদানটি হলো চিনি।

ত্বকের যত্নে স্ক্রাব করার সময় অনেকেই নিশ্চয়ই ঘরোয়া ফেসপ্যাকে চিনি ব্যবহার করেছেন! ঠিক তেমনই একটি সহজ টোটকা হলো চিনির সাহায্যে মুখের অতিরিক্ত লোম দূর করা। চলুন তবে জেনে নেওয়া যাক, কীভাবে চিনি ব্যবহার করে এই সমস্যার সমাধান করবেন:

পদ্ধতি ১: চিনি ও লেবুর রস

২ টেবিল চামচ চিনি, ১টি লেবুর রস এবং ৮ থেকে ৯ টেবিল চামচ জল একসঙ্গে মিশিয়ে নিন।
এবার মিশ্রণটি গরম করুন যতক্ষণ না সেটি ফুটতে শুরু করে।
তারপর মিশ্রণটি ঠান্ডা হতে দিন।
ঠান্ডা হলে ঠোঁটের উপরে বা আপার লিপের অংশে সাবধানে লাগান।
২০-২৫ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এবং চিনি গরম করার কারণে আঠালো হয়ে লোমের সাথে আটকে যায়। ফলে সহজেই অবাঞ্ছিত লোম তুলতে সাহায্য করে।

পদ্ধতি ২: চিনি, কর্নস্টার্চ ও ডিমের সাদা অংশ

১ টেবিল চামচ কর্নস্টার্চ ও ১ টেবিল চামচ চিনির সঙ্গে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন।
এই মিশ্রণটি মুখের অবাঞ্ছিত লোমের অংশে ভালোভাবে লাগান।
মিশ্রণটি শুকানোর জন্য অপেক্ষা করুন।
সম্পূর্ণ শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন এবং জল দিয়ে ধুয়ে নিন।
টানা কয়েকদিন এই মিশ্রণ দুটি ব্যবহার করলেই প্রাকৃতিকভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর হবে। শুধু তাই নয়, এর নিয়মিত ব্যবহারে মুখের কালচে ভাবও দূর হবে এবং ত্বক হয়ে উঠবে আরও উজ্জ্বল ও কোমল। রাসায়নিক পণ্যের ক্ষতিকর প্রভাব ছাড়াই প্রাকৃতিক উপায়ে সুন্দর ত্বক পেতে চিনি হতে পারে আপনার সেরা বন্ধু।