ওজন কমাতে এই পাঁচ দিকে নজর দিতেই হবে আপনাকে

ওজন কীভাবে কমানো যায়, এই নিয়ে দুশ্চিন্তায় থাকেন অতিরিক্ত ওজনের মানুষেরা। খাওয়া-দাওয়া কমিয়ে দেবেন নাকি হুলস্থুল ব্যায়াম শুরু করবেন কোনোটাই বুঝে উঠতে পারেন না। অনেকেই আছেন, যারা বিভিন্ন রকম চেষ্টা করেও পারছেন না ওজন কমাতে। পরিশ্রমই যাচ্ছে বৃথা। আসলে ওজন কমানো কঠিন হলেও অসম্ভব নয়। সেজন্য আপনাকে মেনে চলতে হবে সঠিক রুটিন।
ওজন কমানোর ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ভুল করে থাকেন। অনেকের থাকে পরিকল্পনার অভাব। ছন্নছাড়া একটি কর্মতালিকা আপনাকে নিশ্চয়ই সুফল দেবে না! ওজন কমানো একদিনের কোনো বিষয় নয়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তাই ওজন কমানোর প্রক্রিয়া শুরুর আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
ওজন কমাতে গিয়ে আপনি যদি নিয়মিত কিছু না কিছু ভুল করেন, তাতে ওজন তো কমবেই না বরং শরীরে পড়বে নেতিবাচক প্রভাব। প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস এবং খাবারের তালিকায় কিছু পরিবর্তন এনে ওজন কমানোর এই প্রক্রিয়া শুরু করা যেতে পারে। পরিকল্পিত ডায়েট ও শরীরচর্চা তো চালিয়ে যাবেনই, সেইসঙ্গে খেয়াল রাখবেন এই বিষয়গুলোর প্রতি-
প্রোটিন গ্রহণ
অনেকে ওজন কমাতে গিয়ে প্রোটিন জাতীয় খাবার বন্ধ করে দেন। তারা মনে করেন, নিয়মিত প্রোটিন খেলে