NEEPCO-তে ৩৮টি শূন্যপদে বড় নিয়োগ, মোটা বেতনের চাকরির সুবর্ণ সুযোগ!

নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NEEPCO) সম্প্রতি বিভিন্ন বিভাগে অভিজ্ঞ পেশাদারদের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩৮টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। শুরুতে ৩ বছরের ফিক্সড টার্ম চুক্তিতে নিয়োগ দেওয়া হলেও, কাজের পারফরম্যান্সের ভিত্তিতে তা আরও ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

নিয়োগের তালিকা অনুযায়ী, এক্সিকিউটিভ (ফাইন্যান্স) পদে ১২টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৯টি, মেডিকেল বিভাগে ৫টি, সিকিউরিটি বিভাগে ৪টি সহ বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৩ জুন থেকে, যা চলবে ১৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পদ অনুযায়ী স্নাতক, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি, এমবিবিএস, সোশ্যাল ওয়ার্ক বা মাস কমিউনিকেশনে পিজি ডিগ্রি/ডিপ্লোমা, সিএ/সিএমএ বা এমবিএ ইত্যাদি ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপাশি সংশ্লিষ্ট পদে ১ থেকে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে (পদ ভেদে)। বয়সের ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা।

নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে শর্টলিস্টের ভিত্তিতে লিখিত বা কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। নির্বাচিত প্রার্থীরা পদ অনুযায়ী মাসিক ৭১,০০০ থেকে ১,৬৬,০০০ টাকা পর্যন্ত বেতন এবং অন্যান্য সরকারি সুবিধা পাবেন। সাধারণ, ইডব্লিউএস ও ওবিসি প্রার্থীদের আবেদনের জন্য ৫০০ টাকা ফি দিতে হবে, তবে এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।