GST-র কৃতিত্ব কেন কেন্দ্রের? খিদিরপুরে পুজো উদ্বোধন করে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

খিদিরপুরে এক পুজো উদ্বোধনে এসে জিএসটি (GST) সংস্কার নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, এই সংস্কারে কেন্দ্রের কোনো কৃতিত্ব নেই এবং এর জন্য কেন্দ্রের ‘এক পয়সাও খরচ হয়নি’।

মুখ্যমন্ত্রী বলেন, “জিএসটি-তে কেন্দ্রের কোনো কৃতিত্ব নেই। কেন্দ্রের এক পয়সাও খরচ হয়নি। ক্রেডিট নিচ্ছে একজন। আর আত্মনির্ভরশীলতার কথা বলছেন। যারা প্রচার করছেন তারা টাকা দেবেন তো? সব টাকা তো বন্ধ। আবার ২০ হাজার কোটি রেভিনিউ লস হলে, সরকার চালাব কী করে?” তিনি অভিযোগ করেন, রাজ্যের জিএসটি থেকে টাকা কেটে নিয়ে কেন্দ্র নিজেরা নাম নিচ্ছে এবং অন্য রাজ্যকে ঘুরিয়ে টাকা দেবে, কিন্তু পশ্চিমবঙ্গকে দেবে না।

কেন্দ্রের সমালোচনা করার পাশাপাশি, মুখ্যমন্ত্রী স্কুলের কচিকাঁচাদের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটান। তিনি তাদের জিজ্ঞাসা করেন, তারা ‘কন্যাশ্রী’ গান জানে কি না এবং শিক্ষিকাদের শিক্ষক দিবসে এই গান শেখানোর অনুরোধ করেন।

খিদিরপুরের পুজো সম্পর্কে মমতা বলেন, “আমি যতদিন বাঁচব, সুস্থ থাকব এখানে আসব। এটা আমার পরিচিত পাড়া। এখানে সবাই আমার পরিচিত। এখানকার পুজো দারুণ। এরা খেটে ভালো কাজ করেছে। মাটির ভাবনা এরা করেছে। সেই মেধা আসল মেধা যা মানুষ সৃষ্টি করে।” তিনি আরও বলেন, এই পাড়ায় সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলে পুজো করে, যা ভারতের ঐক্যের প্রতী