৮ হাজার কোটির মেগা ইনভেস্টমেন্ট! অন্ধ্রপ্রদেশে বিশাল কারখানার ঘোষণা কিয়ার

ভারতীয় বাজারে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করতে আরও এক বিরাট পদক্ষেপ করল বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা কিয়া (Kia)। দক্ষিণ কোরিয়ার এই অটোমোবাইল জায়ান্ট অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে। এই নতুন প্রকল্পের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে তৈরি হতে চলেছে আরও একটি বৃহৎ গাড়ি তৈরির কারখানা।

১৮ হাজার কোটির মেগা বিনিয়োগ

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই নতুন প্রজেক্টে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে কিয়া, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ হাজার ৭৫০ কোটি টাকার কাছাকাছি। কেবল কিয়াই নয়, এই বিপুল অংকের বিনিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে সংস্থার বিভিন্ন পার্টনার ও সাপ্লায়ার্স সংস্থাও। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে ৪৬৫ একর জমির ওপর এই মেগা কারখানাটি গড়ে তোলা হবে।

উৎপাদন বাড়বে কয়েকগুণ

কিয়ার তরফে জানানো হয়েছে, নতুন এই কারখানাটি তৈরি এবং পরিকাঠামো সম্পূর্ণ করতে আগামী কয়েক বছর সময় লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সালের শুরু থেকেই এই কারখানা থেকে পুরোদমে গাড়ি উৎপাদন শুরু হবে। প্রাথমিকভাবে এই নতুন প্ল্যান্ট থেকে প্রতি বছর প্রায় ২ লক্ষ গাড়ি বাজারে আনা হবে। এই নতুন কারখানা চালু হলে কিয়া ইন্ডিয়া বার্ষিক প্রায় ৬.৩ লক্ষ গাড়ি উৎপাদনে সক্ষম হবে, যা সংস্থার বর্তমান উৎপাদন ক্ষমতা (৪.৩ লক্ষ গাড়ি) বহুগুণ বাড়িয়ে দেবে।