৫০ লাখের ঘুষের অভিযোগ না কি অন্য কিছু? ধ্রুব রাঠির বাড়িতে পৌঁছাল দিল্লি পুলিশ ও আদালতের দল, জল্পনা তুঙ্গে!

বিগত কয়েক বছর ধরে বিতর্কিত ভিডিও ও রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে চর্চায় থাকা প্রখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠির আইনি আইনি জটিলতা এবার আরও একধাপ বাড়ল। ফৌজদারি মানহানির মামলায় দিল্লির সাকেত আদালতের জারি করা একটি সমন সরাসরি তাঁর গুরুগ্রামের বাড়ির দরজায় সেঁটে দিয়ে এলেন আদালতের কর্মীরা। গুরুগ্রামের সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার সোসাইটিতে অবস্থিত ধ্রুব রাঠির বাসভবনে এই নোটিস টাঙানো হয়েছে।

মামলাটি দায়ের করেছেন ভারতীয় জনতা পার্টি (BJP)-র আইটি সেলের সদস্য বিকাশ সংকৃত্যায়ন, যিনি রাজনৈতিক অঙ্গনে ‘বিকাশ পাণ্ডে’ নামেও পরিচিত। আগামী ১৭ অক্টোবর এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

হাতে দেওয়ার বদলে কেন দরজায় নোটিস? আদালতের নির্দেশে অভিযোগকারী বিকাশ পাণ্ডেকে সরাসরি সমন জারির জন্য সাকেত আদালতের কর্মীদের সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ধ্রুব রাঠি উপস্থিত না থাকায় তাঁর হাতে সরাসরি নথি তুলে দেওয়ার বদলে আদালতের বিশেষ নিয়ম মেনে নোটিসটি তাঁর গুরুগ্রামের বাসভবনের মূল দরজায় ঝুলিয়ে দেওয়া হয়।

বিতর্কের মূল কারণ কী? এই আইনি লড়াইয়ের সূচনা ২০১৮ সালে। সে বছর ধ্রুব রাঠি তাঁর ইউটিউব চ্যানেলে ‘BJP IT Cell Part 2’ শীর্ষক একটি ভিডিও আপলোড করেছিলেন। অভিযোগকারী বিকাশ পাণ্ডের দাবি, সেই ভিডিওতে বিজেপি আইটি সেল এবং তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য তথ্য তুলে ধরা হয়েছিল।

ভিডিওটিতে অভিযোগ করা হয় যে, বিকাশ পাণ্ডের মাধ্যমে মহাবীর প্রসাদ নামক এক ব্যক্তিকে ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল, যাতে তিনি ধ্রুব রাঠিকে সামাজিক মাধ্যমে বদনাম করার বদলে ৫০ লক্ষ টাকা গ্রহণ করেন। বিকাশ পাণ্ডে এই সমস্ত অভিযোগ মিথ্যা দাবি করে জানান, এই ভিডিওর কারণে তাঁর ব্যক্তিগত ও সামাজিক সুনামের অপূরণীয় ক্ষতি হয়েছে।

অস্ট্রিয়ার অছিলা শেষ, ভারতে আসতেই তৎপর আদালত: মামলাকারীর বক্তব্য অনুযায়ী, এই বিষয়ে প্রথম সমন জারি করা হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে। কিন্তু ধ্রুব রাঠি দিনের পর দিন বিদেশে (অস্ট্রিয়া) থাকার অছিলায় আদালতে হাজিরা এড়িয়ে গিয়েছেন। তবে সম্প্রতি জানা যায় যে, তিনি ভারতে ফিরেছেন এবং দিল্লি-এনসিআর (NCR) এলাকায় অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই কালক্ষেপ না করে আদালত নতুন করে এই সমন জারি করেছে।

উল্লেখ্য, এমন এক সময়ে এই আইনি সমন জারি করা হলো যখন দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সেন্ট্রাল পার্কের কর্মসূচিতে ধ্রুব রাঠির যোগ দেওয়ার গুঞ্জন ছড়াচ্ছে। এখন সবার নজর আগামী ১৭ অক্টোবরের দিকে, ওই দিন সাকেত আদালতে উঠলে এই মামলার মোড় কোন দিকে ঘোরে, সেদিকেই তাকিয়ে সব মহল।