“২০০০ টাকা কিস্তিতেই চার চাকা!”- GST কমতেই মারুতিতে ক্রেতার ঢল, ১ লক্ষ টাকার বাম্পার ছাড়!

উৎসবের মরসুম শুরু হতেই গাড়ির বাজারে বাজিমাত করল মারুতি সুজুকি। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন জিএসটি (GST) কাঠামোর সুবিধা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ায় দাম কমেছে উল্লেখযোগ্যভাবে। আর এর ফলস্বরূপ, প্রথম সপ্তাহে বিক্রি হয়েছে ৮০,০০০-এরও বেশি গাড়ি, যা এক নতুন রেকর্ড।

EMI অফারে টু-হুইলার চালকরাও কিনছেন চার চাকা
বিক্রি বৃদ্ধির পিছনে অন্যতম প্রধান কারণ হল আকর্ষণীয় EMI অফার। মারুতি সুজুকি মাত্র ১,৯৯৯ টাকা মাসিক কিস্তিতে গাড়ি কেনার সুযোগ দিচ্ছে। কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ পার্থ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “গ্রাহকরা শোরুমে ভিড় করছেন এবং চাহিদা সামাল দিতে আমাদের চ্যানেল পার্টনাররা গভীর রাত পর্যন্ত ডেলিভারি দিচ্ছেন।” এই সহজলভ্য EMI অফারের জেরে বহু টু-হুইলার ব্যবহারকারীও এখন সহজেই চার চাকার গাড়িতে আপগ্রেড করছেন।

SUV-তে চাহিদা তুঙ্গে, সেরা ডিল কোনগুলিতে?
যদিও বাজারে ছোট গাড়ির বিক্রি কিছুটা কমেছে, কিন্তু SUV (এসইউভি) সেগমেন্টে চাহিদা এখনও আকাশছোঁয়া। ক্রমবর্ধমান চাহিদার কারণে একদিকে যেমন সরবরাহের উপর চাপ বাড়ছে, তেমনই গ্রাহকদের আগেভাগে বুকিং করার পরামর্শ দিচ্ছে সংস্থা।

এই উৎসবের মরসুমে সেরা ডিল চলছে মারুতির জনপ্রিয় তিনটি মডেলে— Fronx, Brezza (ব্রেজা) এবং Grand Vitara (গ্র্যান্ড ভিটারায়)। এর মধ্যে কয়েকটি মডেলে আপনি পেয়ে যেতে পারেন এক লক্ষ টাকা পর্যন্ত ছাড়!

যেসব গাড়ির মূল্য সবচেয়ে বেশি কমেছে, তার মধ্যে রয়েছে S-Presso (এস-প্রেসো)। বিশেষ করে Fronx এবং Brezza, যারা মারুতির সেরা বিক্রি হওয়া সাব-ফোর মিটার গাড়ির তালিকায় রয়েছে, সেগুলির সঙ্গে Baleno-তেও (বালেনো) মূল্য হ্রাস বড় সুবিধা দিচ্ছে।

জিএসটি হ্রাস, আকর্ষণীয় EMI অফার এবং সরাসরি দাম কমানোর এই ট্রিপল ধামাকা প্যাকেজেই মারুতি সুজুকি এই উৎসবে নতুন বিক্রির রেকর্ড গড়ল।