১৫ বছর বয়সেই মেগা দায়িত্ব! ক্রিকেট বিশ্বে নজির গড়ে বিহার দলের অধিনায়ক হলেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী!

ভারতীয় ক্রিকেটে এক নতুন ইতিহাস ও মেগা অধ্যায়ের সূচনা হলো! বয়স সবেমাত্র ১৫ বছর। আর এই বয়সেই বিশ্বক্রিকেটকে তাক লাগিয়ে দিয়ে ঘরোয়া ক্রিকেটের অত্যন্ত prestigious টুর্নামেন্টে বড়সড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন উদীয়মান বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আসন্ন ‘সৈয়দ মুশতাক আলী ট্রফি’ (Syed Mushtaq Ali Trophy)-র জন্য বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বৈভবের কাঁধেই তুলে দেওয়া হয়েছে দলের পূর্ণাঙ্গ অধিনায়কের গুরুদায়িত্ব।
কিশোর বয়সে এই ধরনের নজিরবিহীন নেতৃত্বে আসার পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র শোরগোল ও চর্চা। বিশেষ করে কিছুদিন আগেই কিংবদন্তি শচীন তেন্ডুলকর বৈভবের ওপর এত বড় চাপ দেওয়ার বিপক্ষে মত দিলেও, বিহার বোর্ডের এই সাহসিক সিদ্ধান্ত এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের বাজি বৈভব
আগামী ১৪ই নভেম্বর থেকে শুরু হতে চলা এই মেগা টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলবে আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত। দেশের মোট ৩৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচের জন্য নিজেদের দল ঘোষণা করেছে বিহার। যেখানে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে বৈভব সূর্যবংশীর নাম এবং সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সুরজ কাশ্যপকে।
বিহারের ঘোষিত স্কোয়াড: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), সুরজ কাশ্যপ (সহ-অধিনায়ক), আয়ুষ লোহারুকা (উইকেটরক্ষক), আনমোল কুমার (উইকেটরক্ষক), অলোক কুমার, আলতামাশ আশরাফ, পরম কুমার সিং, ঋত্বিক রাজ, মায়াঙ্ক কুমার, রাঘবেন্দ্র প্রতাপ, আশিস কুমার, বাসুদেব প্রতাপ সিং, মোহাম্মদ নওয়াজ খান, ইয়াশব প্রতাপ, আমিন খান এবং হিমাংশু সিং।
মাত্র ১৫ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটের এই কঠিন মঞ্চে দাঁড়িয়ে বৈভব নিজের প্রতিভার সুবিচার করে দলকে কতটা দূর নিয়ে যেতে পারেন, এখন সেটাই দেখার!