১৪,০০০ কোটির মেগা মাস্টারস্ট্রোক মোদীর! গুজরাট সফরে এক ধাক্কায় বদলে যাচ্ছে দেশের এই অঞ্চলের ভাগ্য?

দেশের পরিকাঠামো ও কৃষি অর্থনীতিতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী বিপ্লব ঘটাতে দুই দিনের গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালের শুরুতেই বানাসকণ্ঠের ভিলড়িতে এক বর্ণাঢ্য রোডশোয়ের মাধ্যমে তিনি ১৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক সুবৃহৎ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন যে, দেশের প্রতিটি কোণায় আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া এবং অন্নদাতা কৃষকদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করাই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য।
গুজরাটের এই বিশেষ সফরে প্রধানমন্ত্রী বানাসকণ্ঠের ভিলড়িতে ১২৭ একর এলাকা জুড়ে গড়ে ওঠা দেশের প্রথম সর্বাধুনিক ‘ভারত বোভাইন ব্রিডিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ (BBBRC) জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এই গবেষণা কেন্দ্রটি বিশেষ করে কাঁকরেজ জাতের গরুর প্রজনন বৃদ্ধি, জেনেটিক মানোন্নয়ন এবং প্রজনন প্রযুক্তির আধুনিকীকরণে বিপ্লব ঘটাবে, যা গবাদি পশুর প্রজনন ক্ষমতা ১০ থেকে ২০ গুণ পর্যন্ত দ্রুত বাড়াতে সাহায্য করবে। এর পাশাপাশি, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বানাস ডেয়ারির উদ্যোগে থারাদ ও রাধনপুরে দুটি অত্যাধুনিক বায়ো-সিএনজি প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যেগুলিতে প্রতিদিন যথাক্রমে ৭৫ ও ১০০ মেট্রিক টন গোবর প্রক্রিয়াকরণ করা হবে।
যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে আমেদাবাদ মেট্রোর ২এ এবং ২বি ফেজের সম্প্রসারণ কাজের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। প্রায় ২,৬০০ কোটি টাকা ব্যয়ে আমেদাবাদ-মেহসানা রোড চার লেন থেকে আট লেন করার ঐতিহাসিক প্রকল্পেরও উদ্বোধন করা হয়েছে, যা আমেদাবাদের সঙ্গে উত্তর গুজরাটের যাতায়াত ব্যবস্থাকে অত্যন্ত সুগম করবে। সামাজিক কল্যাণমূলক পদক্ষেপে ৮০০ কোটি টাকা ব্যয়ে ৪,০৩০টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৩৬১টি কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এছাড়াও, কৃষি পরিকাঠামো তহবিলের অধীনে কোল্ড স্টোরেজ, গুদাম এবং ফুড প্রসেসিং ইউনিট সহ প্রায় ৪,৯৫০ কোটি টাকার ৫২১টি প্রকল্পের সূচনা হয়েছে। কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী ‘পিএম-কিসান’ প্রকল্পের ২৪তম কিস্তির ১৯,০০০০ কোটি টাকা প্রকাশ করেছেন, যা কোটি কোটি অন্নদাতার মুখে চওড়া হাসি ফোটাবে। আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেভাদিয়ার একতা নগরে জাতীয় একতা দিবসের কুচকাওয়াজ ও ‘ভারত পর্ব ২০২৬’-এর মেগা সূচনা করবেন প্রধানমন্ত্রী।