১৩ নাকি ১৪ সেপ্টেম্বর? গণেশ চতুর্থীর সঠিক তারিখ নিয়ে সমস্ত বিভ্রান্তি দূর, জেনে নিন বাপ্পাকে ঘরে আনার আসল শুভ মুহূর্ত!

২০২৬ সালের গণেশ চতুর্থীর তারিখ নিয়ে ভক্তদের মনে তৈরি হওয়া সমস্ত বিভ্রান্তির অবসান ঘটল। পঞ্জিকা মতে, চলতি বছর ১৩ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৪ সেপ্টেম্বর, সোমবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে গণেশ চতুর্থী। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিঘ্ননাশক দেবাদিদেব গণেশের জন্মতিথি উপলক্ষে বাড়ি ও সর্বজনীন মণ্ডপে ঘরে ঘরে মূর্তি স্থাপনের প্রথা রয়েছে।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এ বছর চতুর্থী তিথি শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর সকাল ৭টা বেজে ৬ মিনিটে এবং তা শেষ হবে পরদিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর সকাল ৭টা বেজে ৪৪ মিনিটে। তবে উদযাপনের জন্য ১৪ সেপ্টেম্বরকেই সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১১টা বেজে ২ মিনিট থেকে দুপুর ১টা বেজে ৩১ মিনিট পর্যন্ত সময়টিকে প্রতিমা স্থাপন ও পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ১০ দিনব্যাপী এই উৎসবের পর আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে অনন্ত চতুর্দশীর দিন মহাসমারোহে গণেশ বিসর্ষণের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই পুজো পরবের।

Pratik Saha
  • Pratik Saha