হিন্দু ঐক্য সুদৃঢ় করতে বাগেশ্বর ধামের প্রধানের উদ্যোগ, দিল্লি থেকে বৃন্দাবন পর্যন্ত শুরু হল ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর পদযাত্রা

সারা দেশের হিন্দুদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক বড় উদ্যোগ নিলেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি আজ সকালেই দিল্লি থেকে উত্তরপ্রদেশের বৃন্দাবন পর্যন্ত এক বিশেষ ‘হিন্দু ঐক্য পদযাত্রা’ শুরু করেছেন।

গত ২ অক্টোবর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শতবর্ষ পূর্তির পর থেকেই দেশজুড়ে হিন্দু সম্মেলন ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেই আবহে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এই পদযাত্রা হিন্দুদের মধ্যে সংঘবদ্ধতা ও ঐক্য আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে এল।

বাগেশ্বর ধামের প্রধানের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—ধর্মীয় চেতনাকে শক্তিশালী করা এবং হিন্দু সমাজকে একত্রিত করে একটি বৃহত্তর প্ল্যাটফর্মে আনা। এই পদযাত্রা চলাকালীন তিনি বিভিন্ন স্থানে ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গিয়েছে। এই পদযাত্রা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।