হাতে-নাতে ধরেন বিয়ের দ্বিতীয় মাসে! যুজবেন্দ্র চাহালকে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী ধনশ্রী, তোলপাড় নেটপাড়া!

ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা বর্তমানে রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন। শো-এর সাম্প্রতিকতম এপিসোডে তিনি চাহাল সম্পর্কে এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন, যা শুনে অবাক হয়েছেন স্বয়ং হোস্ট অশনীর গ্রোভার-ও। ধনশ্রীর দাবি, বিয়ের মাত্র দুই মাস পরই তিনি জানতে পারেন যে চাহাল তাঁর সঙ্গে প্রতারণা করছেন।
২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। চলতি বছরের মার্চ মাসে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়।
“দ্বিতীয় মাসেই ধরে ফেলেছিলাম”
‘রাইজ অ্যান্ড ফল’-এর ওই এপিসোডে দেখা যায়, অভিনেত্রী কুব্রা সেত ডাইনিং টেবিলে বসে ধনশ্রীর কাছে জানতে চাইছেন, কখন তিনি প্রথমবার বুঝতে পেরেছিলেন যে তাদের সম্পর্ক টিকবে না।
উত্তরে ধনশ্রী নিচু গলায় বলেন, “দ্বিতীয় মাসেই বুঝে গিয়েছিলাম আমাদের বিয়ে টিকবে না। দ্বিতীয় মাসেই ধরে ফেলেছিলাম।”
ধনশ্রীর এই বিস্ফোরক মন্তব্যে কুব্রা হতবাক হয়ে যান। এই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়, যা নেটপাড়ায় নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
‘অ্যালিমনি’ নিয়েও মুখ খুলেছিলেন ধনশ্রী
এই শো-তেই এর আগে আদিত্য নারায়ণ-এর সঙ্গে কথোপকথনে ধনশ্রী তাঁদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন। তিনি স্পষ্ট করে জানান, তাঁদের বিচ্ছেদ হয়েছে পারস্পরিক সম্মতিতে এবং তা খুব দ্রুত ঘটেছিল।
ধনশ্রী বলেছিলেন, “যখন লোকজন অ্যালিমনি নিয়ে কথা বলে, সেটা ভুল। শুধু আমি কিছু বলছি না বলে, আপনি যেটা খুশি বলবেন? আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন, কেবল তাদেরকেই বোঝাতে হয় যাদের আপনি গুরুত্ব দেন। যাঁরা আপনাকে চেনেন না, তাঁদের সময় দিয়ে বোঝানোর কোনও মানে হয় না।”
এই মন্তব্যের মাধ্যমে ধনশ্রী বুঝিয়ে দিয়েছিলেন যে তাঁদের বিচ্ছেদ অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং গুজবগুলোর কোনো ভিত্তি নেই।
উল্লেখ্য, ২০২০ সালের লকডাউনের সময় একটি অনলাইন ডান্স ক্লাসের মাধ্যমে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার প্রথম আলাপ হয়েছিল। এরপরই তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই যে তাঁদের সম্পর্কে চিড় ধরেছিল, রিয়েলিটি শো-তে ধনশ্রীর এই নতুন বক্তব্যে তা আরও স্পষ্ট হলো।