স্কুলের মধ্যে ও কে…! সাদা চামড়ার মহিলাকে দেখে ভয়ে চিৎকার, কেঁদে ভাসল পড়ুয়ারা

লাওসের একটি স্কুলে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এক বিদেশী মহিলা পর্যটককে দেখে ভয়ে ও আতঙ্কে স্কুলের খুদে পড়ুয়ারা চিৎকার করতে শুরু করে এবং স্কুল থেকে পালিয়ে যায়। কারণ, তার ধবধবে ফর্সা গায়ের রং দেখে তারা তাকে ভূত ভেবেছিল।

ঘটনাটি ঘটেছিল যখন ওই বিদেশী মহিলা পর্যটক বাচ্চাদের সঙ্গে কথা বলতে এবং ভাব জমাতে গিয়েছিলেন। কিন্তু তাঁর সাদা চামড়া দেখে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে স্কুলের ভেতরই লুকিয়ে পড়ে, আবার কেউ কেউ ভয়ে কাঁদতে কাঁদতে স্কুল থেকে পালিয়ে যায়। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। অনেকে বলছেন, শিশুদের পূর্ব অভিজ্ঞতা খারাপ থাকায় এমনটা ঘটেছে, আবার অনেকের মতে, শিশুরা কেবল সাদা চামড়া দেখে ভয় পেয়েছে।

স্কুলের জানালা দিয়ে মাথা আটকে গেল খুদে পড়ুয়ার
আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ওড়িশার কেওনঝড় জেলার একটি সরকারি স্কুলে। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটির পরেও ক্লাসরুমে আটকা পড়েছিল। স্কুলের এক কর্মী ভুলবশত তাকে ভিতরে রেখেই দরজা বন্ধ করে চলে যান।

সন্ধ্যায় নিজের স্কুল বন্ধ দেখে ছাত্রীটি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। তখনই তার মাথা জানালার গরাদে আটকে যায়। সে সারা রাত সেই অবস্থায় আটকে ছিল। পরের দিন সকালে স্কুলের রাঁধুনি এসে তাকে দেখতে পান এবং খবর দেন। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে স্থিতিশীল থাকলেও খুব আতঙ্কিত। এই ঘটনার জন্য স্কুলের প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।