“সৌদি আরবকে ছাই করতে হুথিদের মেগা মিসাইল হামলা! আকাশেই চূর্ণ করল রিয়াদের এয়ার ডিফেন্স”

সৌদি আরবকে সরাসরি নিশানা করে ফের একবার জোরালো ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদির অত্যাধুনিক এবং দুর্ভেদ্য বায়ুসেনার তৎপরতায় সেই মারাত্মক হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে একটি আত্মঘাতী ড্রোন এবং সরাসরি রাজধানী রিয়াদের আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে হুথিরা। কিন্তু সৌদির শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই মাঝ আকাশে অত্যন্ত নিখুঁত নিশানায় সেগুলিকে ধ্বংস করে দেয়। ইয়েমেনে কর্মরত আরব জোট বাহিনীর সরকারি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি শনিবার এক সাংবাদিক বৈঠকে এই চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জোট বাহিনীর মুখপাত্র জানান, হুথি বিদ্রোহীরা সুপরিকল্পিতভাবে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক অঞ্চল ও শহরগুলিকে টার্গেট করে বারবার ধ্বংসাত্মক হামলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু আজকের এই ঘটনাটিই নয়, এর আগে গত কয়েকদিন ধরেও রাজধানী রিয়াদ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে সৌদির অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেমের মুন্সিয়ানায় সেই হামলাগুলিও সফলভাবে মাঝপথেই আটকে দেওয়া হয়েছিল। জেনারেল আল-মালকি অত্যন্ত স্পষ্ট ভাষায় হুথিদের সতর্ক করে দিয়ে জানিয়েছেন যে, দেশের সার্বিক নিরাপত্তা, শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত করার এই ধরনের যেকোনো নাশকতামূলক চক্রান্ত কড়া হাতে ও কঠোর প্রতিশোদের মাধ্যমে মোকাবিলা করছে সৌদি প্রশাসন।