সেনাকে নিয়ে মমতার মন্তব্যের প্রতিবাদে এবার পথে অবসরপ্রাপ্ত সেনারা, ধর্নার অনুমতি দিল হাইকোর্ট!

সেনাবাহিনীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রতিবাদে এবার রাজপথে নামছেন প্রাক্তন সেনাকর্মীরা। কলকাতা হাইকোর্ট তাদের অবস্থান-বিক্ষোভের অনুমতি দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

সম্প্রতি ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের একটি মঞ্চ মেয়ো রোডে বসানো হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য সর্বোচ্চ দুই দিনের অনুমতি দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ধরে মঞ্চটি থাকায় সেনাবাহিনীর কর্মীরা সেটি সরিয়ে দিতে গেলে তৃণমূল নেতা-কর্মীরা বাধা দেন। এই সময়েই ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন।

মমতার সেই বিতর্কিত মন্তব্যব্যক্তিগতভাবে তাঁদের দোষ নেই।” প্রাক্তন সেনাকর্মীরা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ‘অবমাননাকর’ বলে এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন।

গতকাল, ১১ সেপ্টেম্বর, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এই অবস্থান-বিক্ষোভের জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে। আদালত জানিয়েছে, প্রাক্তন সেনাকর্মীরা দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে গান্ধী মূর্তির পাদদেশে ২০০ জন সদস্য নিয়ে বিক্ষোভ দেখাতে পারবেন। তবে বিচারপতি স্পষ্ট করে বলেছেন, এই কর্মসূচিতে বিজেপির কোনো নেতা উপস্থিত থাকতে পারবেন না। একইসঙ্গে, শুধুমাত্র একটি লাউডস্পিকার এবং হ্যান্ড মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।