সূর্য-শুক্র-বুধের মহাশক্তিিশালী যোগ! ভাগ্য খুলছে ৫ রাশির,জীবনে হবে উন্নতি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের রাজা সূর্য খুব শীঘ্রই তাঁর অবস্থান পরিবর্তন করতে চলেছেন। বর্তমানে কন্যা রাশিতে থাকা সূর্যদেব আগামী ১৭ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবেন এবং ১৬ নভেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। বিশেষ বিষয় হলো, তুলা রাশিতে ইতিমধ্যেই অবস্থান করছেন শুক্র ও বুধ। ফলে এই তিন গ্রহের মিলনে তৈরি হতে চলেছে এক শক্তিশালী জ্যোতিষীয় যোগ। পঞ্জিকা মতে, সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে দুর্গাপুজো ও তার পরবর্তী সময়ে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে, তা একনজরে দেখে নেওয়া যাক। সিংহ, তুলা, মকর, ধনু ও কন্যা—এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ ও লাভদায়ক হতে চলেছে।
১. সিংহ রাশি
সূর্যের এই গোচর সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। এই সময়ে আপনার সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে কোনো বিশেষ কাজের জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এবার তাতে চূড়ান্ত সাফল্য পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল; পরিশ্রমের সঠিক মূল্যায়নের পাশাপাশি বেতনবৃদ্ধির যোগও রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রেও লাভের মুখ দেখতে পারেন। তবে সাফল্যের ধারা বজায় রাখতে অকারণ রাগ ও জেদ পরিহার করাই ভালো।
২. তুলা রাশি
যেহেতু সূর্য তুলা রাশিতেই প্রবেশ করছে, তাই এই রাশির জাতকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে বড় ধরনের সাফল্য অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে চলা কোনো পুরনো মতবিরোধের অবসান ঘটবে। কেরিয়ারে পরিবর্তনের পাশাপাশি নতুন কোনো গুরুদায়িত্বও আপনার কাঁধে আসতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগের ফলে আয় বৃদ্ধি পাবে এবং পরিশ্রমের পজিটিভ ফল হাতেনাতেই পাবেন।
৩. মকর রাশি
মকর রাশির জাতকদের জন্যও সূর্যের গোচর এক দারুণ সুসংবাদ নিয়ে আসছে। পেশাগত জীবনে বড় লাভের সম্ভাবনা রয়েছে। কাজের চাপ কিছুটা বাড়লেও, আগামী দিনে তার সুদূরপ্রসারী সুফল মিলবে। বাড়তি দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করলে কর্মক্ষেত্রে নিজের অবস্থান আরও শক্ত করতে পারবেন। ব্যবসায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সফল হবেন।
৪. ধনু রাশি
এই রাশির জাতকদের জন্য সময়টি ভাগ্য পরিবর্তনের মোক্ষম সুযোগ। প্রতিটি পদক্ষেপে ভাগ্যের পূর্ণ সহায়তা লাভ করবেন। একের পর এক নতুন সুযোগ আপনার সামনে আসবে, যেখান থেকে বড় অঙ্কের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রশংসা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ব্যবসায় লাভের নতুন রাস্তা খুলে যাওয়ার পাশাপাশি আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও মাধুর্য বজায় থাকবে।
৫. কন্যা রাশি
সূর্যের এই রাশি পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত অনুকূল ফল বয়ে আনবে। মা দুর্গার কৃপায় এই সময়ে ভাগ্যের চাকা দ্রুত ঘুরবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বা আটকে থাকা কাজগুলি ফের গতি পাবে। কর্মক্ষেত্রে আপনার নিরলস চেষ্টার ইতিবাচক ফল দেখতে পাবেন এবং আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। স্বাভাবিকের তুলনায় আর্থিক পরিস্থিতি অনেকটাই শক্তিশালী হবে এবং প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টি অত্যন্ত আনন্দ ও রোমাঞ্চে কাটবে।