সবজি কেনার ছলে চরম লজ্বাকর কাণ্ড! বাজারেই মহিলা বিক্রেতাকে জড়িয়ে ধরে চুমু, হাতেনাতে ধরে গণধোলাই!

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত শ্রীনগর এলাকা থেকে এক চরম ও চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে বাজার করতে আসার অছিলায় এক মহিলা সবজি বিক্রেতাকে নানাভাবে হেনস্তা করা এবং তাঁর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মানসুর খান, যাঁর মূল বাড়ি পার্শ্ববর্তী হুগলি জেলার গোঘাট থানার অনুপনগর এলাকায়। শ্রীনগর বাজারের নিয়মিত সবজি বিক্রেতা ওই মহিলার কাছে তিনি প্রায়ই সদাই কিনতে আসতেন। কিন্তু অভিযোগ রয়েছে যে, সবজি কেনার আড়ালে তিনি নিয়মিতভাবে ওই মহিলার দিকে কুনজরে তাকাতেন, সুযোগ পেলেই তাঁর শরীরে অশালীনভাবে হাত দিতেন এবং মানসিকভাবে হেনস্তা করতেন।
তবে শুক্রবার সমস্ত শালীনতার সীমা লঙ্ঘন করে ওই ব্যক্তি এমন একটি কাণ্ড ঘটিয়ে বসেন, যা স্থানীয়দের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। বাজার করার ছলে ওই নির্দিষ্ট মহিলা বিক্রেতার কাছে এসে তিনি আচমকাই তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেন এবং জোরপূর্বক চুম্বন করার চেষ্টা করেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ওই মহিলা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। সাধারণ মানুষের চোখের সামনেই এমন জঘন্য এবং অশালীন ঘটনা ঘটার ফলে মুহূর্তে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা সাহসিকতার পরিচয় দিয়ে অভিযুক্ত মানসুর খানকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর স্থানীয় বিজেপি নেতৃত্বের সক্রিয় উদ্যোগে এবং উত্তেজিত জনতার উপস্থিতিতে অভিযুক্তকে একটি কাঠের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক গণধোলাই দেওয়া হয়। ঘটনার তীব্রতা এবং জনতার চরম ক্ষোভ টের পেয়ে স্থানীয়দের পক্ষ থেকে তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মানসুর খানকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। এই পৈশাচিক ও লজ্জাজনক ঘটনার পর শ্রীনগর বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং নারীদের সম্মান রক্ষার্থে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম আইনি শাস্তির দাবি তুলেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা।