রাতারাতি বদলে গেল ভারতীয়দের পছন্দ! আপনার পরবর্তী বাইকটি পেট্রোলের নাকি চমকপ্রদ ই-স্কুটার?

ভারতের রাস্তায় আগামী কয়েক বছরে এক বিরাট নীরব বিপ্লব ঘটার ইঙ্গিত মিলল। আপনার পরের টু-হুইলার কী হবে—এই প্রশ্নের জবাবে প্রায় অর্ধেক ভারতীয়ই এখন চোখ বুজে ইলেকট্রিক গাড়ির কথা বলছেন। বস্টন কনসাল্টিং গ্রুপ (BCG)-এর ‘ইলেকট্রিক ইন চার্জ’ শীর্ষক নতুন রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত অর্থবর্ষে দেশে ২.২১ কোটি টু-হুইলার বিক্রি হয়েছে। ২০২৪ সালে যেখানে ৩০% মানুষ ই-স্কুটার কেনার কথা ভেবেছিলেন, বর্তমানে সেই সংখ্যা একলাফে বেড়ে ৪৩% ছুঁয়েছে।
একসময় ইলেকট্রিক স্কুটার মানেই কম স্পিড ও দুর্বল বডির ধারণা থাকলেও, এখন মাত্র ২.৭ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি গতি তুলে নতুন ই-স্কুটারগুলি পেট্রোল গাড়িকেও টেক্কা দিচ্ছে। এর আকর্ষণীয় ডিজাইন এবং স্বনামধন্য ব্র্যান্ডগুলির আগমনে ক্রেতাদের ভরসাও একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। ডেলিভারি বয়দের মতো ‘ট্রিপ ম্যাক্সিমাইজার’ এবং ছোট শহরের ‘জেন-জি’ তরুণদের চাহিদাই এই বিপ্লবকে ত্বরাণ্বিত করছে। চার্জিং পরিকাঠামো ও ভবিষ্যতের পুনঃবিক্রয় মূল্য নিয়ে আর কিছুটা আশ্বাস মিললেই ভারতের সব রাস্তায় শুধুই নামবে ইলেকট্রিক টু-হুইলার।