মেখলিগঞ্জে তৃণমূলের দুর্গে বড় ধস! পুরপ্রধানসহ দলবদল, হাত শিবিরের দখলে কি তবে বোর্ড?

রাজনৈতিক মহলে বড়সড় রদবদল। তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন মেখলিগঞ্জ পুরসভার পুরপ্রধান (চেয়ারম্যান) প্রভাত পাটনি। তাঁর এই দলবদল ঘিরে উত্তরবঙ্গের রাজনীতিতে এখন শোরগোল। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, তাঁর দেখানো পথেই হাঁটতে চলেছেন তৃণমূলের আরও অন্তত পাঁচজন কাউন্সিলর।

৯ আসন বিশিষ্ট মেখলিগঞ্জ পুরসভায় বোর্ড গঠন ও পরিচালনার জন্য প্রয়োজন ৫ জন কাউন্সিলরের সমর্থন। বর্তমান পরিস্থিতিতে পুরপ্রধানের হাতবদল এবং তৃণমূল কাউন্সিলরদের সম্ভাব্য দলবদলের জেরে শাসকদলের অন্দরে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মেখলিগঞ্জ পুরসভার দখল এখন কার্যত তৃণমূলের হাত থেকে হাত শিবিরের দিকে চলে যাওয়ার পথে।

‘তৃণমূলে থেকে আর লড়াই সম্ভব নয়’, এই মন্তব্য করেই পুরপ্রধান ও অন্যান্য কাউন্সিলরদের দলবদল কি আসন্ন নির্বাচনে শাসকদলের জন্য বড় অশনি সংকেত? একদিকে কাউন্সিলরদের দলত্যাগ, অন্যদিকে পুরসভা হাতছাড়া হওয়ার উপক্রম— সব মিলিয়ে মেখলিগঞ্জের রাজনৈতিক সমীকরণ এখন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy