মাসে ৩০০০ টাকা পাওয়ার সুবর্ণ সুযোগ! অন্নপূর্ণা যোজনায় নাম তোলার বিরাট ঘোষণা সরকারের!

বাংলায় বিজেপি সরকারের চালু করা জনপ্রিয় ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) প্রকল্পে যাঁরা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এবার দারুণ সুযোগ নিয়ে এল রাজ্য সরকার। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে ফের বিশেষ জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
অন্নপূর্ণা যোজনা ও নতুন ঘোষণা
রাজ্যে পালাবদলের পর মহিলাদের আর্থিক স্বাবলম্বী করে তুলতে বিজেপি সরকার চালু করেছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। ইতিমধ্যেই রাজ্যের প্রায় দেড় কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আগামী ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করা হবে এবং ওই দিনই সেপ্টেম্বর মাসের কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
নতুন আবেদনকারীদের জন্য বিশেষ সুযোগ
এদিকে, রাজ্যের বিভিন্ন জেলায় এমন বহু যোগ্য মহিলা রয়েছেন, নানা কারণে যাঁরা এখনও এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেননি বা যাঁদের আবেদনপত্র সাময়িকভাবে বাতিল বা আটকে গিয়েছে। তাঁদের জন্য বিশেষ স্বস্তির খবর শুনিয়েছে রাজ্য সরকার। জানানো হয়েছে, যোগ্য হওয়া সত্ত্বেও যাঁরা এখনও নাম তুলতে পারেননি, তাঁরা ফের আবেদনের সুযোগ পাবেন।
আসন্ন নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে যে জনকল্যাণ শিবিরগুলি বসবে, সেখান থেকেই অন্নপূর্ণা যোজনা কিংবা অন্যান্য সরকারি প্রকল্পের জন্য নতুন করে আবেদন বা ত্রুটি সংশোধন করা যাবে। ফলে যাঁদের নাম এতদিন বাদ পড়েছিল, তাঁরাও খুব শীঘ্রই এই প্রকল্পের আওতায় আসার বড় সুযোগ পেতে চলেছেন।