মহালয়ার দিনও ভোগান্তি! কুড়মি আন্দোলনের জেরে বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন, দেখুন তালিকা!

কুড়মি সম্প্রদায়ের আন্দোলনের জেরে মহালয়ার দিনেও চরম ভোগান্তির শিকার হলেন দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) এই আন্দোলনের প্রভাবে খড়্গপুর ও আদ্রা ডিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
বাতিল হওয়া ট্রেনের তালিকা
নিচে বাতিল হওয়া ট্রেনগুলির একটি তালিকা দেওয়া হলো:
২০৮৭১ হাওড়া-রাউরকেল্লা বন্দেভারত এক্সপ্রেস
২১৮৯৩/২১৮৯৪ টাটানগর পাটনা টাটানগর বন্দেভারত এক্সপ্রেস
৬৮০৯১/১৮০১৯ খড়্গপুর ঝাড়গ্রাম ধানবাদ মেমু এক্সপ্রেস
৬৮০১৩ খড়্গপুর টাটানগর মেমু
১২৮১৪ টাটানগর হাওড়া এক্সপ্রেস
৬৮১২৬ বারবিল টাটানগর মেমু
৬৮০৪১/৬৮০৪২ আদ্রা বারকাকানা আদ্রা মেমু
৬৩৫৯৭/৬৩৫৯৮ রাঁচি আসানসোল রাঁচি মেমু
১৮০৮৫/১৮০৮৬ খড়্গপুর রাঁচি খড়্গপুর মেমু
১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু
৬৮০৩৫ টাটানগর হাতিয়া মেমু
৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি চন্দ্রপুরা এক্সপ্রেস
উল্লেখ্য, পুজোর ঠিক আগে মহালয়ার দিনে এই ট্রেনগুলি বাতিল হওয়ায় বহু যাত্রী চরম অসুবিধার মুখে পড়েছেন। অনেকেই পূর্বনির্ধারিত পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন।