মহালয়ার আগেই কিছু রাশির ভাগ্যে আসতে পারে চমক! মঙ্গলের কৃপা কোন কোন রাশিতে? জেনেনিন

আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ২১শে সেপ্টেম্বর মহালয়ার পবিত্র দিনে দেবী দুর্গার আগমন বার্তা ধ্বনিত হবে চারিদিকে। আর এই উৎসবের আমেজের মধ্যেই কয়েকটি রাশির জাতক-জাতিকার ওপর বিশেষ কৃপা বর্ষণ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মহালয়ার আগেই ভাগ্য খুলতে পারে তিনটি রাশির।
মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন
বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে, গ্রহরাজ মঙ্গল প্রায় দেড় মাস পর তাঁর রাশি পরিবর্তন করতে চলেছেন। ১৩ সেপ্টেম্বর, মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে। এর ফলে কয়েকটি রাশির জীবনে আসতে পারে বড় পরিবর্তন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশি এই সময়ে সৌভাগ্যের অধিকারী হতে চলেছে।
সৌভাগ্যবান ৩ রাশি
তুলা রাশি: মঙ্গলের গোচর তুলা রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। মঙ্গল আপনার রাশির লগ্ন ভাবে অবস্থান করায় আপনার ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হবে এবং সাহস বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রেও উন্নতির যোগ দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো, কারণ কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন এবং কর্মজীবনের সঠিক পথ খুঁজে পাবেন। অংশীদারি ব্যবসায় ভালো লাভ হতে পারে।
কন্যা রাশি: এই সময়ে আপনার আর্থিক পরিস্থিতি অনেক ভালো হবে। মঙ্গল আপনার গোচর কুণ্ডলীতে ধন স্থানে অবস্থান করবে, যার ফলে আপনার আয় বাড়বে। আপনার কথায় অন্যদের ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং আপনার আর্থিক অবস্থা আরও মজবুত হবে।
কুম্ভ রাশি: মঙ্গল গ্রহ আপনার রাশির ভাগ্যস্থানে অবস্থান করায় ভাগ্য আপনার সহায় হবে। উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক বিকাশের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। বিদেশে যাতায়াতের সুযোগ আসতে পারে এবং যাঁরা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাঁরা সফল হতে পারেন।