“মন্দিরের পূজারীরা ধর্ষণ করে!” বিতর্কিত মন্তব্যে তোলপাড় দেশ, রাহুল গান্ধীকে টেনে বিজেপি মুখপাত্রের বিস্ফোরক তোপ!

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) সভানেত্রী নেহা বোরার একটি সাম্প্রতিক মন্তব্যে ঘিরে তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। মন্দিরের পুরোহিতদের নিয়ে নেহা বোরার করা একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি এই মন্তব্যকে সরাসরি “হিন্দু-বিরোধী মানসিকতা” বলে কটাক্ষ করেছেন।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে আইসা প্রধান নেহা বোরাকে মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলতে দেখা যায়। এই বক্তব্যের পরই সরব হন বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রদীপ ভান্ডারি নেহা বোরাকে “রাহুল গান্ধীর পোস্টার গার্ল” হিসেবে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, নেহা বোরার বক্তব্য আসলে কংগ্রেস নেতৃত্বের মানসিকতারই প্রতিফলন।
ভান্ডারি লেখেন, “নেহা বোরা, যিনি রাহুল গান্ধীর পোস্টার গার্ল, তিনি নিজের হিন্দু-বিদ্বেষ স্পষ্ট করছেন। তাঁর দাবি, ‘পূজারীরা মন্দিরে ধর্ষণ করে’।”
এখানেই না থেমে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি পুরনো মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি মুখপাত্র আরও যোগ করেন, “নেহা মূলত রাহুল গান্ধীর আদর্শেই অনুপ্রাণিত। কারণ এর আগে রাহুল গান্ধী নিজেও বলেছিলেন যে ‘মন্দিরে মেয়েদের উত্যক্ত করা হয়’।”
এই ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ও রাজ্য রাজনীতিতে শিক্ষার্থী সংগঠনের নেত্রীর এই বয়ান এবং তার প্রেক্ষিতে বিজেপির পাল্টা আক্রমণ নতুন করে ধর্মীয় ও রাজনৈতিক তর্কের আগুন জ্বালিয়ে দিল।