মধ্যবিত্তের পকেটে বড় ধাক্কা! অগাস্ট ও সেপ্টেম্বরে কোন কোন দিনে সম্পূর্ণ বন্ধ থাকবে মদের দোকান? জানুন বিরাট আপডেট

অগাস্ট মাস শেষ হতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। তবে স্বাধীনতা দিবস ছাড়াও এই মাসে রয়েছে একাধিক বিশেষ উৎসব ও অনুষ্ঠান। এই বিশেষ দিনগুলিতে দেশের বিভিন্ন রাজ্যে কঠোরভাবে সম্পূর্ণ ‘ড্রাই ডে’ বা মদের দোকান বন্ধ রাখার ঘোষণা করা হয়ে থাকে। ফলে আপনি চাইলেও এই নির্দিষ্ট দিনগুলিতে কোনো মদের দোকান খোলা পাবেন না। সাধারণত স্থানীয় প্রশাসন জাতীয় ছুটির দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ‘ড্রাই ডে’ ঘোষণা করে থাকে। এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব এবং বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রেও সরকার এই ধরনের কঠোর পদক্ষেপ নেয়। আমাদের দেশে সাধারণত স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস এবং গান্ধী জয়ন্তীকে জাতীয় স্তরে ড্রাই ডে হিসেবে পালন করা হয়। এর বাইরেও কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি স্থানীয় উৎসব, ধর্মীয় অনুষ্ঠান কিংবা নির্বাচনের কথা মাথায় রেখে নির্দিষ্ট অঞ্চলে ড্রাই ডে ঘোষণা করে থাকে। চলতি অগাস্ট মাসে কোন কোন দিনে ড্রাই ডে রয়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকে। প্রতি বছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে সমস্ত মদের দোকান, বার, পাব, রেস্তোরাঁ এবং ওয়াইন আউটলেট সম্পূর্ণ বন্ধ থাকে। এছাড়া অগাস্ট মাসের শেষের দিকে ঈদ-ই-মিলাদ বা মিলাদুন নবী উপলক্ষ্যে দেশের অনেক রাজ্যে ড্রাই ডে পালন করা হয়, যেখানে আবগারি দফতরের নির্দেশিকা অনুযায়ী বিশেষ নিষেধাজ্ঞা জারি থাকে। অন্যদিকে, সেপ্টেম্বর মাসেও বেশ কিছু ড্রাই ডে থাকার সম্ভাবনা রয়েছে। যেমন—৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন দেশের বিভিন্ন রাজ্যে ড্রাই ডে হতে পারে, ফলে সেই দিনগুলিতে মদের দোকান খোলা পাওয়া যাবে না। এছাড়া ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষ্যে মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো রাজ্যে ড্রাই ডে পালিত হয়। পাশাপাশি ২৫ সেপ্টেম্বর মহারাষ্ট্রে অনন্ত চতুর্দশী উপলক্ষ্যেও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকে। তবে এই সমস্ত আঞ্চলিক ড্রাই ডে বা ছুটির বিষয়টি সম্পূর্ণভাবে সেই নির্দিষ্ট রাজ্যের আবগারি দফতরের নীতি ও নির্দেশিকার ওপর নির্ভর করে।