ভারত-পাক মহারণ, সুপার ফোরে ফের মুখোমুখি দুই দল, কখন ও কোথায় দেখা যাবে ম্যাচ?

এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর এবার সুপার ফোর পর্বে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাদের আগের সাক্ষাতে কুলদীপ যাদব ৩ উইকেট নিয়ে এবং অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছিলেন। এখন সবার চোখ সুপার ফোরের এই ম্যাচের দিকে।
ম্যাচ সম্প্রচারের বিস্তারিত তথ্য
ম্যাচ: ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর
তারিখ: রবিবার, ২১শে সেপ্টেম্বর
ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
সময়: রাত ৮টা (ভারতীয় সময়)
টিভিতে সম্প্রচার: সোনি স্পোর্টস ১, সোনি স্পোর্টস ৩ এবং সোনি স্পোর্টস ৪
মোবাইল লাইভ স্ট্রিমিং: ‘Sony Liv’ অ্যাপে দেখা যাবে
হেড-টু-হেড রেকর্ড ও ভারতের সূচি
এশিয়া কাপে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত মোট ২০ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে টিম ইন্ডিয়া ১১ বার জিতেছে। টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ১৪ বারের সাক্ষাতে ভারত ১১ বার এবং পাকিস্তান ৩ বার জিতেছে।
সুপার ফোর পর্বে ভারতের বাকি ম্যাচগুলো হলো:
২৪শে সেপ্টেম্বর: বনাম বাংলাদেশ
২৬শে সেপ্টেম্বর: বনাম শ্রীলঙ্কা
২৮শে সেপ্টেম্বর: টুর্নামেন্টের ফাইনাল
সম্ভাব্য প্রথম একাদশ
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহেবজাদা ফারহান, সইম আয়ুব, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), ফখর জামান, সলমন আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আব্রার আমেদ।