‘ভাত খাওয়ানোর অজুহাতে’ পাড়ার বাড়িতে নিয়ে গিয়ে যা করলো যুবক…?’ ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন

ত্রিপুরায় এক হৃদয়বিদারক ঘটনায় মাত্র ১৪ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের পর খুন করার অভিযোগ উঠল তার প্রতিবেশী দিনমজুরের বিরুদ্ধে। ঘটনাস্থলের কাছের একটি ধানখেতে শিশুটির মৃতদেহ পুঁতে রাখা অবস্থায় পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার পানিসাগরে, যেখানে শিশুটি আসামের শিলচর থেকে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্র এবং শিশুটির পরিবারের তরফে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর ঘটনার দিন অভিযুক্ত যুবক, যিনি শিশুটির প্রতিবেশী এবং পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন, ভাত খাওয়ানোর অজুহাতে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যান। এরপরই এই নারকীয় ঘটনাটি ঘটে।
ধানখেতে পুঁতে রাখা ছিল মৃতদেহ
ঘটনার দিন রাত ৮টা নাগাদ এই বিষয়ে প্রথম অভিযোগ দায়ের করা হয়। পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন:
“শনিবার (১১ অক্টোবর) ধর্ষণের ঘটনাটি ঘটে, এরপরেই হত্যা করে এলাকার একটি ধানখেতে পুঁতে ফেলা হয়।”
তিন ঘণ্টা পরেও শিশুটিকে তার মায়ের কাছে না ফেরানোয় বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন। খবরটি ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী শিশুটিকে খুঁজতে শুরু করেন। পরে ধানখেতে তার মৃতদেহ পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়।
পানিসাগর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত দিনমজুরকে আসামের নীলামবাজার থেকে গ্রেফতার করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।