ব্লাশার ছাড়া কীভাবে গোলাপি গাল পাবেন? রইল দারুণ ৫টি টিপস, যা ত্বককে করবে আরও উজ্জ্বল

দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন বাকি। এই সময় সুন্দর ও ঝলমলে ত্বক সবারই কাম্য। অনেকেই মেকআপের সাহায্যে ত্বকে গোলাপি আভা আনার চেষ্টা করেন, কিন্তু অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ব্লাশারের বদলে প্রাকৃতিক উপায়ে ত্বককে উজ্জ্বল ও গোলাপি করে তোলা সম্ভব। আপনার জন্য রইল এমন ৫টি দারুণ টিপস, যা ত্বককে করে তুলবে প্রাণবন্ত।
১. গোলাপের পাপড়ি ও দুধ
গোলাপের পাপড়িতে রয়েছে প্রাকৃতিক পিগমেন্ট যা ত্বকের রঙ উজ্জ্বল করে। তাই ব্লাশারের বিকল্প হিসেবে এটি খুবই কার্যকর।
কীভাবে ব্যবহার করবেন: ৪-৫টি তাজা গোলাপের পাপড়ি নিন। ২ চামচ দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। রাতে ঘুমানোর আগে এই পেস্টটি গালে লাগিয়ে সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দ্রুত ফল পাবেন।
২. বিটরুট এবং গ্লিসারিন
বিট একটি প্রাকৃতিক উপাদান যা গোলাপী রঙ তৈরি করে। গ্লিসারিনের সঙ্গে বিট মিশিয়ে ব্যবহার করলে ত্বক নরম ও গোলাপি হয়।
কীভাবে ব্যবহার করবেন: একটি ছোট বিটের অর্ধেক অংশ গ্রেট করে রস বের করে নিন। এর সঙ্গে ১ চামচ গ্লিসারিন মেশান। এই মিশ্রণটি তুলোর প্যাডে নিয়ে গালে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। চাইলে রাতেও ব্যবহার করতে পারেন।
৩. অ্যালোভেরা জেল এবং গোলাপ জল
ত্বককে সতেজ ও নরম রাখতে অ্যালোভেরা জেল এবং গোলাপ জলের মিশ্রণ খুবই কার্যকর। এটি ত্বকে প্রাকৃতিক গোলাপি আভা যোগ করে।
কীভাবে ব্যবহার করবেন: একটি বাটিতে ২ চামচ অ্যালোভেরা জেল এবং ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি গালে হালকা হাতে মালিশ করুন। ১০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করলে ত্বক নরম ও উজ্জ্বল থাকবে।
৪. শসার রস এবং মধু
শসা ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং মধু ত্বককে ময়েশ্চারাইজ করে। এই দুটি উপাদান একসঙ্গে ব্যবহার করলে ত্বক হবে প্রাণবন্ত ও উজ্জ্বল।
কীভাবে ব্যবহার করবেন: অর্ধেক শসা গ্রেট করে তার রস বের করে নিন। এর সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে তুলোর সাহায্যে গালে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
৫. বাদাম তেল দিয়ে মালিশ
বাদাম তেল ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, পুষ্টি জোগায় এবং প্রাকৃতিক গোলাপি আভা তৈরি করে।
কীভাবে ব্যবহার করবেন: প্রতিদিন রাতে ঘুমানোর আগে ২-৩ ফোঁটা বাদাম তেল হাতে নিয়ে গালে আলতো করে ৫ মিনিট মালিশ করুন। এতে রক্ত চলাচল বাড়বে এবং ত্বক উজ্জ্বল হবে।
এই ঘরোয়া টিপসগুলো ব্যবহার করে আপনি প্রসাধনীর ক্ষতিকর প্রভাব থেকে নিজের ত্বককে রক্ষা করতে পারবেন। নিয়মিত এই উপায়ে যত্ন নিলে আপনার ত্বক হবে সুন্দর, সতেজ এবং গোলাপের মতো ঝলমলে।