বোরখায় কেন পুরুষ? বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে হাতেনাতে ধরা পড়লেন যুবক

প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরখা পরে ছদ্মবেশ নিয়েছিলেন এক যুবক, কিন্তু শেষরক্ষা হল না। সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের দেওরিয়ায়।

স্থানীয়দের সন্দেহ হয় যখন তারা রাতে এক বোরখা পরিহিত ব্যক্তিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। তাদের জিজ্ঞাসাবাদে সেই ব্যক্তি স্বীকার করেন যে, তিনি আসলে নারী নন, একজন পুরুষ। তিনি জানান, তার নাম সুহেল এবং তিনি পিপারওয়ারি এলাকার বাসিন্দা। তিনি তার বান্ধবীর সঙ্গে দেখা করার জন্যই বোরখা পরে এসেছিলেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে সুহেলকে গ্রেপ্তার করে। যদিও এই ঘটনায় প্রেমিকার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনাটি নিয়ে অনলাইন এবং স্থানীয় মহলে ব্যাপক আলোচনা চলছে। অনেকে এই ঘটনাটিকে ‘লাভ জিহাদ’ বলে অভিযোগ করেছেন।