বুমরা ফিরতেই ভারতীয় শিবিরে স্বস্তি! ছিটকে গেলেন পেসার, ভারতীয় দলে এল নতুন মুখ?

আফগানিস্তান সিরিজের আগে জসপ্রীত বুমরার ফিটনেস নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটাল বিসিসিআই। তারকা এই পেসারকে সম্পূর্ণ ফিট ঘোষণা করে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ এবং ২০২৬ এশিয়ান গেমসের স্কোয়াডে রাখা হয়েছে। তবে দলের জন্য একটি দুঃসংবাদও রয়েছে, কারণ চোটের কারণে এই দুই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন পেসার হর্ষিত রানা। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বিদর্ভের তরুণ পেসার যশ ঠাকুর।

বিসিসিআই সূত্রে জানা গেছে, সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব চলাকালীন গত ৭ সেপ্টেম্বর ম্যাচ সিমুলেশনে বোলিং করার সময় রেক্টার ফিমোরাস স্ট্রেনে আক্রান্ত হন হর্ষিত। ফলে বাধ্য হয়েই তাঁকে দল থেকে বাদ দিতে হয়। ২৭ বছর বয়সী যশ ঠাকুর এর আগে জিম্বাবোয়ে সফরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক করেছিলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে ৫০ ম্যাচে ৮১ উইকেট নেওয়া এই পেসার এবার বড় মঞ্চে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পেলেন।

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই টুর্নামেন্টগুলিতে ভারতীয় দলের পেস আক্রমণ সামলাবেন জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও যশ ঠাকুর। দলের সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন তিলক বর্মা।

আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াড:

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও যশ ঠাকুর।