বিহারে ভোট উৎসব! দ্বিতীয় দফায় সকালে প্রথম দফার রেকর্ড ভাঙল, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৪.৫৫ শতাংশ

বিহারের ১২২টি বিধানসভা কেন্দ্রে আজ সকাল থেকে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন বুথে সাধারণ ভোটারদের উৎসাহী উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রথম দফার রেকর্ড ভাঙল:
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত বিহারে মোট ১৪.৫৫ শতাংশ ভোট পড়েছে। এটি প্রথম দফার নির্বাচনের (সকাল ৯টা পর্যন্ত ১৩.১৩ শতাংশ) তুলনায় কিছুটা বেশি। ভোটের হার দ্বিতীয় দফায় সকালে বাড়ায় খুশি নির্বাচন কমিশন।
কোথায় কত ভোট পড়ল?
সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে গয়া জেলা। এই কেন্দ্রে ১৫.৯৭ শতাংশ ভোট পড়েছে।
এর ঠিক পরেই রয়েছে কিষানগঞ্জ (১৫.৮১ শতাংশ) এবং জামুই (১৫.৭৭ শতাংশ) বিধানসভা কেন্দ্র। অন্যদিকে, সকাল ৯টা পর্যন্ত হিসাবে সবচেয়ে কম ভোট পড়েছে মধুবনীতে (১৩.২৫ শতাংশ)।
সকালের এই উচ্চ উপস্থিতি থেকে অনুমান করা হচ্ছে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের সামগ্রিক হার আরও বাড়বে।