বিশ্বের সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড কী? ‘কমপ্যারিটেক’-এর সমীক্ষায় প্রকাশ্যে এল সেই তালিকা, আপনিও কি এটাই ব্যবহার করেন?

আজকের ডিজিটাল দুনিয়ায় ইমেল থেকে অনলাইন ব্যাঙ্কিং, প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেন বাড়ির মেন গেটের তালার মতো। কিন্তু এই তালা দুর্বল হলে জালিয়াতদের কাছে তা ভাঙা খুব সহজ হয়ে যায়। সম্প্রতি ‘কমপ্যারিটেক’ নামের একটি সংস্থার গবেষণা বলছে, মানুষের পাসওয়ার্ড নিয়ে কুঁড়েমিই সাইবার জালিয়াতির সংখ্যা বাড়িয়ে দিচ্ছে।২০২৫ সালের এই সমীক্ষা অনুযায়ী, শুধুমাত্র দুর্বল পাসওয়ার্ড ব্যবহার বন্ধ হলে সাইবার জালিয়াতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। চলতি বছরে বিভিন্ন ক্ষেত্রে যে ২০০ কোটি অ্যাকাউন্টে জালিয়াতি হয়েছে, তার পাসওয়ার্ডের উপর সমীক্ষা চালিয়ে সংস্থাটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত দুর্বল পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করেছে।বিশ্বের সর্বাধিক ব্যবহৃত দুর্বল পাসওয়ার্ডগুলি:র‍্যাঙ্কপাসওয়ার্ডব্যবহারের সংখ্যা১123456৭৬ লক্ষ বার২123456789—৩12345678—৪Admin—৫Password—৬1234—৭QWERTY123—৮111111—সুরক্ষার জন্য জরুরি পরামর্শ:বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে অনেকেই মনে রাখার সুবিধার জন্য নিজের প্রিয়জনের নাম, ফোন নম্বর বা জন্মতারিখ দিয়ে পাসওয়ার্ড রাখেন, যা অত্যন্ত দুর্বল। এই ধরনের পাসওয়ার্ড অতি সাধারণ এবং যেকোনো মুহূর্তে হ্যাক হতে পারে।সাইবার সুরক্ষা নিশ্চিত করতে বিশেষজ্ঞরা বলছেন, আপনার পাসওয়ার্ডকে কঠিন থেকে কঠিনতর করতে হবে। একটি শক্তিশালী পাসওয়ার্ডের জন্য:পাসওয়ার্ড অন্তত ১২ অক্ষরের হওয়া দরকার।এতে সংখ্যা (Numeric), অ্যালফাবেট (Alphabetic) এবং বিশেষ প্রতীক বা চিহ্ন (Special Characters) এর সমন্বয় থাকা উচিত (আলফা নিউমেরিক পাসওয়ার্ড)।