বিরাট চমক দিলেন কেএল রাহুল! নতুন দলের মালিক হলেন ভারতীয় দলের এই তারকা

এবার আইপিএলের বাইরে অন্য একটি খেলায় বিনিয়োগ করলেন ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল। তিনি প্রাইম ভলিবল লিগের (পিভিএল) নতুন দল ‘গোয়া গার্ডিয়ান্স’-এর সহ-মালিক হয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে রাহুল শুধু ক্রিকেটের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চান না, বরং ভারতের অন্য খেলাগুলিকেও জনপ্রিয় করতে আগ্রহী।
ভলিবলকে জনপ্রিয় করতে রাহুলের উদ্যোগ
রাহুল মনে করেন, প্রাইম ভলিবল লিগ ভারতের ভলিবলকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তিনি বলেন, “আমি চাই ভলিবল খেলাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাক। পিভিএল সেই লক্ষ্য পূরণের জন্য একটি দারুণ প্ল্যাটফর্ম।” গোয়া গার্ডিয়ান্সের প্রধান মালিক রাজু চেকুরি রাহুলের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রাহুলের মতো একজন তারকার উপস্থিতি দলটিকে যেমন আর্থিক সুবিধা দেবে, তেমনই খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করবে।
অন্যদিকে, ক্রিকেটের বাইরে রাহুল এখন বিশ্রামে রয়েছেন। আগামী ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইন্ডিয়া-এ বনাম অস্ট্রেলিয়া-এ ম্যাচেও তাঁর খেলার কথা রয়েছে। ইংল্যান্ড সফরে দুটি সেঞ্চুরিসহ দুর্দান্ত পারফরম্যান্সের পর, ক্রিকেটের বাইরে নতুন একটি খেলায় রাহুলের এই নেতৃত্ব কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।